নিউইয়র্কে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব গৃহীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষা ও সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ১৯ নভেম্বর বুধবার গৃহীত এ প্রস্তাবের মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ নতুন করে জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে, যা ১০৫টি দেশের সমর্থন পায়।
২০১৭ সাল থেকে প্রতিবছর গৃহীত এই প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন, মানবিক সহায়তায় বাধা এবং নতুন করে শরণার্থী হয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশে পালিয়ে আসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও গত আট বছরে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ায় কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা ব্যক্ত করে। তারা জানান, বাংলাদেশে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা আর বহন করা দেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল