Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত : বাংলাদেশ আগামী দু’বছরের জন্য সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 20, 2014 | 6:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশকে আগামী দু’বছরের জন্য সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। স্থানীয় সময় ১৯ মে সোমবার জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশনের এ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনকে আগামী দু’বছরের জন্য সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। সভায় তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন, তারা হলেন ইস্ট-ইউরোপ থেকে ইউক্রেন, আফ্রিকা থেকে লাইবেরিয়া ও পশ্চিম ইউরোপ থেকে নিউজিল্যান্ড। এছাড়া দক্ষিন আমেরিকা থেকে আর্জেন্টিনার প্রতিনিধি রেপোটিয়ার নির্বাচিত হন।
উল্লেখ্য,আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনের পূর্বে এক উচ্চ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশ সাউথ-সাউথ কো-অপারেশনের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং-এর স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়। উক্ত সভার মূল থিম ছিল,‘সাউথ-সাউথ কো-অপারেশন, আইসিটি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্সিং’।
সভার শুরুতে সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রাক্তন প্রেসিডেন্ট ও জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি এ্যাম্বাসেডর জন এ্যাশ্ বক্তব্য রাখেন। এছাড়া ইউএনডিপি’র এ্যাডমিনিস্ট্রেটর হেলেন ক্লার্ক, জাতিসংঘ মহাসচিবের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ইপিং জাউ বক্তব্য রাখেন। বৈঠকে বাংলাদেশের এ অর্জনে জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি জন এ্যাশসহ বিভিন্ন সদস্য রাষ্ট্র বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। এতে ধন্যবাদ জানিয়ে নিজ নিজ দেশের পক্ষে বক্তব্য রাখেন- ব্রাজিল, ভারত, চীন, জাপান, তুরস্ক, যুক্তরাজ্য, ইরান, কলাম্বিয়া, নাইজেরিয়া, মেক্সিকো, জি-৭৭-এর চেয়ার রাষ্ট্রদূত বলিভিয়া, স্বল্প উন্নত দেশের পক্ষে বেনিনের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্য বহুবিধ দেশের প্রতিনিধি।
বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, সাউথ সাউথ কো-অপারেশন বর্ধিত করার বিশেষ তিনটি ক্ষেত্র হচ্ছে- ব্যবসা বানিজ্য, ইনভেস্টমেন্ট ও টেকনোলজি ট্রান্সফার। তিনি বলেন, বর্তমানে ব্যবসা বানিজ্য হচ্ছে প্রযুক্তি নির্ভর। এ প্রযুক্তিকে সাউথ সাউথ কোঅপারেশন নলেজ শেয়ারিং এর মাধ্যমে এলডিসিভূক্ত দেশগুলোকে সহায়তা করতে পারে। কারন বলা হয়ে থাকে ‘ট্রেড ইজ দি ইঞ্জিন অব ডেভেলপমেন্ট’। যার ফলে এলডিসিভুক্ত দেশগুলো অতি সহজে উন্নতির শিখরে পৌছতে পারে। তাছাড়া টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোকে সহায়তা করা যায়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাউথ সাউথ কোঅপারেশন এবং সাউথ সাউথ ও নর্থ দেশগুলোর সহযোগিতা কিভাবে বাড়ানো যায় তার উপর বক্তব্য রাখেন। এ অধিবেশন চারদিন চলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV