Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত: আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 5, 2024 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ৪ জানুয়ারী বৃহষ্পতিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সাধারন সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় জ্যাকসন হাইট নবান্ন রেষ্টুরেন্টে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া।
উপদেষ্টা সৈয়দ শওকত আলী, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া, সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করেন।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, সহ সাধারন সম্পাদক এডঃ আব্দুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, সভাপতি জাতীয় যুব সংহতি আব্দুল কাদির লিপু, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল, মোহাম্মদ মনিরুজ্জামান ও এবাদুর রহমান খালেদ।
সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে প্রয়াত রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদ জাতীয় পার্টি করেন এবং প্রসাশনিক বিকেন্দ্রীকরন, ঔষধনীতি, যোগাযেগ ব্যবস্হার বৈপ্লবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহন করা নিয়ে বিশদ আলোচনা করে বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
সভায় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্টপতি এইচ এম এরশাদসহ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের রূহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি দীর্ঘায়ু কামনা করা হয়।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV