Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জামাইকার সেলিম বিরিয়ানি নতুন ব্যবস্থাপনায় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: August 3, 2023 | 11:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জামাইকার হিলসাইড এভিনিউর সেলিম বিরিয়ানিএখন নতুন ব্যবস্থাপনায় । এ উপলক্ষে বুধবার ২ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের সাংবাদিকদের সাথে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলিম বিরিয়ানির নতুন পরিচালক ও আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, সেলিম বিরিয়ানির পরিচালক আমজাদ হোসেন সেলিম, আশা হোম কেয়ার ও সেলিম বিরিয়ানির পরিচালক ঈশা রহমান এবং সেলিম বিরিয়ানির পরিচালক রোজলিন আফরিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক এস এম সোলায়মান।
ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে কমিউনিটির সেবায় এগিয়ে রয়েছে আশা হোম কেয়ার। এরই ধারাবাহিকতায় আমাদের নতুন সংযোজন সেলিম বিরিয়ানি। আমাদের যৌথ কর্পোরেশন সেরা ফুড ইনক’র অধীনে এখন সেলিম বিরিয়ানি। আগামি কয়েকমাসের মধ্যেই চালু করতে যাচ্ছি সুবিশাল পার্টি হল। যেখানে ৩ শতাধিক লোক একসাথে পার্টি করতে পারবে।
আকাশ রহমান বলেন, নিউইয়র্ক স্টেটের হেলথ এন্ড ফুড ডিপার্ট্মেন্টের আইন মেনে শতভাগ স্বাস্থ্যসম্মত সুস্বাদু ও বাংলাদেশী ঘরোয়া খাবার সরবরাহ করছি আমরা। নিউইয়র্কে সবচেয়ে কম মূল্যে লাঞ্চ ও ডিনার দিচ্ছে সেলিম বিরিয়ানি। তিনি বলেন, আশা সোসাল এডাল্ট ডে কেয়ার সেন্টারসহ নিউইয়র্কের বিভিন্ন প্রাইভেট মেডিকেল অফিসেও সেলিম বিরিয়ানির খাবার সরবরাহ করা হচ্ছে। কাষ্টমার চাহিদায় ১৬৬-১৪ হিল সাইড এভিনিউস্থ সেলিম বিরিয়ানি এখন ২৪ ঘন্টাই খোলা রয়েছে। মাত্র৭.৯৯ ডলারে দুপুরের খাবার, ৫ ডলারে সকাল ও বিকেলের নাস্তা, ১ ডলারে চা, ১ ডলারে সিংগারা/সমুচাসহ ৫০ আইটেমের বাংগালী ও আমেরিকান খাবারের সকল আয়োজন এক কিচেনেই। ইঞ্জিনিয়ার আকাশ রহমান আরো বলেন, খুব কম লাভে কমিউনিটির সেবাই আমাদের লক্ষ্য।
সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমজাদ হোসেন সেলিম বলেন, সেলিম বিরিয়ানির অগ্রযাত্রায় নিউইয়র্কের বাংলাদেশি মিডিয়ার বিশেষ অবদান রয়েছে। ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও ঈশা রহমানের সাথে একজোটে ব্যবসার উদ্যোগ সেলিম বিরিয়ানি আরো একধাপ এগিয়ে গেলো। তিনি বলেন, আমাদের যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক সেবা দশগুন বেড়েছে। সাংবাদিক ও কমিউনিটির সহযোগিতা পেলে আরো অনেকদুর এগিয়ে যাবে সেলিম বিরিয়ানি ও সেরা ফুড। আমজাদ হোসেন সেলিম আরো বলেন, সেলিম বিরিয়ানির প্রতিদ্বন্দ্বি শুধুই সেলিম বিরিয়ানি।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV