Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহর সাথে জামালপুরবাসীর মতবিনিময় সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 26, 2023 | 2:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সাথে জামালপুরবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আনন্দঘন ও উতসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী জামালপুরবাসীর মিলনমেলায়। জামালপুরবাসীর ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক কৃষিবিদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ইভেন্ট কমিটির সদস্য সচিব ফরিদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী ডা. সাজেদা জান্নাত তনু, বাংলাদেশ প্রতিদিন ইউএসএ’র নির্বাহী সম্পাদক লাবলু আনসার, জামালপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সালেহ শফিক গেন্দা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জিল্লুর রহমান জিল্লু, আওয়ামীলীগ নেত্রী মোর্শেদা জামান, ফারজানা মোশাররফ, কমিউনিটি এক্টিভিস্ট ডিউক খান, অজিত ভৌমিক, শাহাদাত বাবু, ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ফাজানা পারভীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা রবিউল ইসলাম কমিশনার। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক জামালপুরবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামালপুরবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা দেশে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর দৃষ্টি আকর্ষণ করেন।
জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট বাকী বিল্লাহ বলেন, আমি আপনাদের ভালবাসায় আপ্পুত, অভিভূত। আপনাদের মূল্যবান কর্মঘন্টা নষ্ট করে আমাকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত নয়।
চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, আমাদের মধ্যে মতাদর্শ, মতভেদ থাকতে পারে, কিন্তু দিনশেষে আমারা জামালপুরবাসী। তিনি সব ভেদাভেদ ভুলে প্রবাসী জামালপুর জেলাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আমার একটাই শ্লোগান : আই লাভ জামালপুর।
জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, এক সময় বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবশেষ দিক থেকে জামালপুর জেলা ছিল দুই নম্বরে। আর এখন জামালপুর জেলা দেশের সেরা ২০টি জেলার মধ্যে স্থান করে নিয়েছে। তিনি জামালপুর জেলার উন্নয়নসহ আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV