নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ফ্রি এনআইডি ড্রাইভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইয়র্কের সহায়তা প্রবাসীদের ভোটাধিকার ও যুক্তরাষ্ট্র থেকে জাতিয় পরিচয় পত্র আবেদন সহায়তা ও মতবিনিময় সভা গত ২১ ও ২৪ অক্টোবর ২০২৫ ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান। প্রধান অতিথি ছিলেন কনস্যুলেট জেনারেল মোহম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুশ শহিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সিরাজ উদ্দিন সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম ও আগামী এসাম্বলি নির্বাচনে ডিস্ট্রিকট ৮৭ এসাম্বলিত একমাত্র বাংলাদেশী প্রার্থী সিপিএ জাকির চৌধুরী প্রমুখ।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্রি এন আইডি ড্রাইভ (NID Drive) সার্ভিস চালু ছিলো। এতে জালালাবাদ বাসি সহ ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি আবেদন সহায়তা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন ও সদস্য হুমায়ূন কবির সোহেল প্রমুখ।
সন্ধ্যা ৭টার দিকে মতবিনিময় সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ লোকমান হোসেন লুকু, কৃঋিবিদ মোঃ সোলায়মান, সাবেক সেনা কর্মকর্তা ফজলু রহমান, এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুশ শহিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সিরাজ উদ্দিন সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম ও আগামী এসাম্বলি নির্বাচনে ডিস্ট্রিকট ৮৭ এসাম্বলিত একমাত্র বাংলাদেশী প্রার্থী সিপিএ জাকির চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আশফাকুল হক চৌধুরী, কাজী রবীউজ্জামান, মোস্তাকুর রহমান লিটন, বিজয় সাহা, চৌধুরী মোমিত তানিম, তৌহিদুল ইসলাম সজিব, মতিউর রহমান টিটু, আবু সাদেক রনি, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার পর প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল