Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বিজয় দিবস উদযাপন: নেগেটিভ প্রচারণা করে জালালাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, নিয়মিত বাড়ির পেমেন্ট করে যাচ্ছি- সাধারণ সম্পাদক মইনুল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: December 20, 2023 | 2:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেছেন, জালালাবাদ ভবন আমি জালালাবাদবাসীর জন্য ক্রয় করেছি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের বহিষ্কৃত সভাপতি বদরুল হোসেন খান গংরা নেগেটিভ প্রচারণা করে জালালাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, এই চিহ্নিত ষড়যন্ত্রকারীরা আমাদের ভবনের ওপর লিন বসিয়েছেন। ল্যান্ডারের ওপর মামলা করেছেন। ল্যান্ডার তার অর্থ সিকিউর করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আমরা নিয়মিত বাড়ির পেমেন্ট করে যাচ্ছি। তিনি বলেন, ইতোমধ্যে আমরা ডিসেম্বরের পেমেন্টও দিয়েছি। ল্যান্ডারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মইনুল ইসলাম বলেন, বদরুল হোসেন গংদের লিনের কারণে আমরা রিফাইন্স্যাসও করতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পরিচিত বন্ধু-বান্ধব এবং আপনাদের সহযোগিতা নিয়ে ল্যান্ডারের অর্থ পরিশোধ করবো।
গত ১৬ ডিসেম্বর শনিবার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (ভারপ্রাপ্ত সভাপতি শাহিন কামালী-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম) এস্টোরিয়ার জালালাবাদ ভবনে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করে। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে সাবেক কর্মকর্তা হুমায়ুন চৌধুরী এবং সাবেক কোষাধ্যক্ষ আসাদুল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন, বীর মুক্তিযোদ্ধ এবং সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, নজরুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ফজলুর রহমান, এখলাসুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও অনুষ্ঠানের আহবায়ক হেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক কর্মকর্তা আকবর হোসেন স্বপন, সুনামগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মনির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, রাবেয়া বখত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আসাদুল গনি আসাদ। অনুষ্ঠানে পরিবশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে কয়েকজন প্রয়াত মুক্তিযোদ্ধাও রয়েছেন। সম্মাননা জানানো হয় বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, আজিজুর রহমান সাবু, ওহিদুর রহমান মুক্তা, রফিক উদ্দিন চৌধুরী রানা, মুকিত চৌধুরী, গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক, কমান্ডার মাসুক মিয়া, মুজাহিদুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুর রহমান, ডা. জিয়াউদ্দিন আহমেদ, কমান্ডার খলিলুর রহমান, বাবরুল হোসেন বাবুল, আবুল লেইস চৌধুরী, প্রায়ত আব্দুল খালিক মায়ান, প্রয়াত মুহিদুল ইসলাম রউফ, প্রয়াত খসরুজ্জামান চৌধুরী, প্রয়াত ফৈয়াজ আলী, প্রয়াত সিরাজউদ্দিন আলি, প্রয়াত সিরাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ চৌধুরী, সৈয়দ শওকত আলী, আব্দুন নূর, গিয়াস এ মজুমদার ও মোহাম্মদ টি আলী। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং অতিথিবৃন্দ এসব সম্মাননা তুলে দেন।
সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আজ জালালাবাদবাসীকে আরো একটি খুশির খবর দিচ্ছি। খবরটি হচ্ছে আমাদের ভবনের পাশের দুটি বাড়ির মালিক একজন বাংলাদেশি। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যদি বাড়ি বিক্রি করেন তাহলে আমাদের কাছেই বিক্রি করবেন। তখন এখানে জালালাবাদ ভবনের পাশাপাশি কমিউনিটি সেন্টার হবে।
অনুষ্ঠানে সব শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি তাজ। তিনি দেশাত্মবোধক গানসহ জনপ্রিয় বেশ ক’টি গান পরিবেশন করে দর্শকদের বিমোহীত করে রাখেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV