নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (শাহিন-মইনুল) এর ট্রাস্টি বোর্ড গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (শাহিন কামালী-মইনুল ইসলাম) এর নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই অংশ ট্রাস্টি বোর্ড গঠন করেছে। এর আগে তাদের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছিল।
গত ২১ জানুয়ারি রোববার এস্টোরিয়াস্থ জালালাবাদের নিজস্ব ভবনে সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।

ট্রাস্টি বোর্ড: ওহিদুর রহমান মুক্তা (সিলেট), আব্দুল মুকিত চৌধুরী মারুফ (সুনামগঞ্জ), ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান (হবিগঞ্জ), সৈয়দ জুবায়ের আলী (মৌলভীবাজার)।
কার্যকরি কমিটির সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল (সিলেট), শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ), যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, প্রচার ও দফতর সম্পাদক সাহিদুল হক রাসেল, আইন সম্পাদক দেওয়ান এম এ মোতাচ্ছির মনজু, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক, সদস্য জামাল আহমেদ, সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ।
কার্যকরি কমিটির সভায় ট্রাস্টি বোর্ড গঠন ছাড়াও মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন ও আসন্ন মাহে রমজানে ইফতার মাহফিল উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক শেখ জামাল হোসেইন, সমন্বয়কারী ময়নুজ্জামান চৌধুরী, সদস্যসচিব সাহিদুল হক রাসেল, ইফতার মাহফিল উদযাপন কমিটি, আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সমন্বয়কারী দুরুদ মিয়া রনেল, সদস্যসচিব আতাউল গনি আসাদ নির্বাচিত হন। আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার জালালাবাদ ভবনে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হবে এবং মাহে রমজানের প্রথম রোববার ১৭ মার্চ গুলশান টেরেসে (ঢাকা ক্লাব) ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল