Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ ল’সোসাইটির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: June 11, 2024 | 7:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর আয়োজনে প্রীতি সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়। গত ৮ জুন শনিবার বিকেলে জ‍্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা’স পার্টি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জালালাবাদ ল’সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক এডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন, সিলেট ল’ কলেজের অধ‍্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, বাংলাদেশ ল’সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ ল’সোসাইটির সহ- সভাপতি এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মুহম্মদ মুহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জালালবাদ ল’সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রীতি সম্মিলনে অন‍্যানের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ল-সোসাইটির সহ-সম্পাদক আব্দুস শহিদ আজাদ, জালালাবাদ ল’ সোসাইটির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ময়নূল,এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট মুহম্মদ মুহিউদ্দিন, এডভোকেট জয়জিত আচার্য, এডভোকেট সায়েদ আহমদ, এডভোকেট এ,টি,এম জুবেল আহমদ চৌধুরী ও আকমাম খান। সভায় অন‍্যানের মধ্যে উপস্হিত ছিলেন এডভোকেট বদরুল আমিন চৌধুরী,এডভোকেট ওলি উল্লাহ মারুফ, এডভোকেট মইন উদ্দিন প্রমুখ। সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। করোনা নিয়ে ছড়া ‘আবার দেখা হবে’ পাঠ এবং সভা পরিচালনা করেন এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। সভার শেষে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ল’সোসাটির কার্যকরি সদস্য এডভোকেট আশিক আহমদ খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV