Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: September 30, 2023 | 2:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এন ওয়াই (জেবিবিএ)’র উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হলো। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয় আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর ড. আল্লামা কাফিল উদ্দীন সরকার সালেহী।
জেবিবিএ সভাপতি, ফোবানার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় এবং মুফতি ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী (বদরপুরি) এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সৈয়দ আনসারুল করিম আজহারি, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, হাসান বিন খুরশিদ, হাফেজ মোঃ টিপু রাহমান, মাওলানা হেলাল উদ্দীন সিরাজী,মাওলানা মোঃ আব্দুস সাদিক,মাওলানা জুবায়ের রশিদ, শফিকুল ইসলাম ফাতেহাবাদী, মাওলানা ইমদাদুল হক, ইমাম কাজি কাইউম, মাওলানা আব্দুল হাকিম আজাদী, মাওলানা আতিকুর রহমান, হাফেজ কাওসার আহমাদ ও আব্দুল ওয়াহিদ টুপন।
এ মিলাদ মাহফিলে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসেফ বারী টুটুল। যুগ্ম আহবায়ক ছিলেন আকাশ রহমান। সদস্য সচিব ছিলেন মোল্লা এম মাসুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুল ইসলাম জাকির, আবুল হাসান, হাসান জিলানী, জাফর উল্লাহ মিলন, বর্ণালী হাসান, আব্দুল আলীম, কিউ হিরা, খালেদ আক্তার, রেকি আলিয়ান ও মফিজুর রহমান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV