নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ) এই মাহফিলের আয়োজন করে। ১৬ সেপ্টেম্বর সোমবার মাগরিবের নামাজের পর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক আল্লামা ড. শাইখ সাইফুল আজম বাবর আল আজহারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিনের বেলাল মসজিদের খতীব ও ইসলামিক স্কলার মুফতি ড. সৈয়দ আনসারুল করিম আজহারী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা সূফী আব্দুল মুনতাকিম ও আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, আল্লামা মুফতি আব্দুর রহমান নিজামী, গাউছিয়া কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি মুফতি হাফিজ মুহাম্মাদ ইকরাম উদ্দিন।
সংগঠনের সভাপতি গিয়াস আহমেদের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বদরপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সাহেব ও আওলাদে রাসূল (স.) আল্লামা মুফতী ডক্টর সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাহফিলে বিভিন্ন নাশিদ শিল্পী হামদ ও নাত পরিবেশন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল