Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে অলকাউন্টি হেলথ কেয়ারের সপ্তম শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: October 17, 2025 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এভিনিউতে উদ্বোধন হয়েছে অলকাউন্টি হেলথ কেয়ারের সপ্তম শাখা। গত ১০ অক্টোবর শুক্রবার ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির।
উদ্বোধন উপলক্ষে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান, স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির স্বাস্থ্যসেবায় অবদান রাখা প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় কাউন্সিলম্যান বলেন, স্বাস্থ্যসেবা সব মানুষের অধিকার। প্রতিষ্ঠানটির নতুন এই শাখা সেটিকে আরও সহজলভ্য করছে। আমরা আশা করি, আরও মানুষ এই সুযোগ নিতে পারবেন।
এদিকে অলকাউন্টি হেলথ কেয়ারের কর্মকর্তারা বলেছেন, নতুন শাখায় রোগীদের সেবার পরিধি বাড়াবে। প্রতিটি রোগী যাতে সহজে এবং নিরাপদভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন সেই লক্ষ্যে কাজ করবেন তারা।
অন্যান্য শাখার মতো এই শাখায়ও উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির বলেন, এই নতুন শাখা আমাদের কমিউনিটির স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি অলকাউন্টি হেলথ কেয়ারের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV