নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন‘র কম্বল বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কনকনে হিমেল হাওয়া, তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী, বাস্তুহারা মানুষদের উপর বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। সেই সব শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন মানবিক কাজ করেছে। গত ৬ ডিসেম্বর নিউইয়র্কে ‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক’র (জেবিএ) কম্বল বিতরণের সময় প্রধান অতিথির ভাষণে কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স একথা বলেন।
এ দিন দুপুরে ১৬৯ স্ট্রীট ও জ্যামাইকা এভিনিউয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক’র সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ। আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্ঠা এম এ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ-সভাপতি রীনা সাহা, সহ-সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলম।
জেবিএ‘র সভাপতি শাহ্নেওয়াজ বলেন, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ কাজই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকায় বসবাসকারী শীতার্ত সব মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীত বস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি,এইটা আমাদের সংগঠনের স্বার্থকতা বলে মনে করি।
তিনি জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর আহবান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়রের প্রতিনিধি, মূলধারার রাজনীতিক, সাংবাদিকসহ আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, জলি আহমেদ, এডভোকেট কামরুজ্জাামান বাবু, সামিউল করিম আলমগীর, বদরুদ্দোজা সাগর, মোতালিব সিকদার, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমদ, বদরুদ্দোজা সাগর, মোসলেহউদ্দিন খান সেলিম, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন প্রমূখ।
ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তার বক্তব্যে ঘোষণা দেন শাহ্নেওয়াজ।
প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য ভাষা ও জাতির মানুষ কম্বল নিতে অনুষ্ঠানে আসেন।
শীতে বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচীকে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত কম্বল গ্রহীতারা।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








