Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ ১৩ ও ১৪ এপ্রিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: January 27, 2024 | 11:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালি আমেজে ১৪৩১ বাংলা বর্ষবরণ উৎসব হবে ১৩ ও ১৪ এপ্রিল। রাজধানী ঢাকার রমনা বটমূলের আলোকে দুইদিনের বর্ষবরণের এই উৎসব হবে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার এবং জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। ২৪ জানুয়ারী জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে এ ঘোষণা দেয় ‘এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’ নামক একটি সংগঠন।
হোস্ট সংগঠনের সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে ঘোষণা-অনুষ্ঠান ও প্রথম মহড়ার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাাদক ফজলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কন্ঠের মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস, প্রজন্ম’৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক এবং আয়োজক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তানভীর কায়সার।
ঘোষণা পর্বের পরই মহড়া শুরুর প্রাক্কালে পরিচালক মহিতোষ তালুকদার তাপস বলেন, টাইমস স্কয়ারের পাদদেশে ১৪৩০ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি আমাকে বিশ্ব বাঙালির কাছে পরিচয় করিয়ে দিয়েছে। এজন্য আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবার আমরা আশা করছি গত বছরকে ছাড়িয়ে যাবো।
বাঙালির ইতিহাসে গতবছর প্রথমবারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ আয়োজন করে এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। ১৪৩০ বঙ্গাব্দ বরণের শতকন্ঠের নেতৃত্ব দিয়েছিলেন মহীতোষ তালুকদার তাপস । এবারও এ উৎসব হবে তারই পরিচালনায়।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV