নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ শুরু ২৭ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে তিনদিনব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে ২৭ জুন থেকে। জ্যামাইকার সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (161-4 Jamaica Ave, Jamaica, NY 11432) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। নাটকের মাধ্যমে সমাজ গঠন এবং বহুজাতিক সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জীবনঘনিষ্ঠ নাটক মঞ্চায়নের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এটি বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশের মঞ্চনাটকের পরিচিত মুখ, প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এ উৎসবটি।
উৎসবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিভিন্ন নাট্যদল অংশ নেবে। পাশাপাশি ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। নাট্যকার ও পরিচালক মিথুন আহমেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি-নাট্যকার ও অনুবাদক বদরুজ্জামান আলমগীর। আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আব্দুস সালাম, অভিনেতা-পরিচালক রোকেয়া আক্তার বেবি, এবং নাট্যগবেষক ও লেখক ড. বাবুল বিশ্বাস।

আয়োজক সংগঠন ‘কৃষ্টি’র প্রধান নির্বাহী এবং অভিনেতা-পরিচালক শীতেষ ধর বলেন, নাটক মঞ্চায়নের ফাঁকে পরিবেশিত হবে নাটকে ব্যবহৃত জনপ্রিয় কিছু গানও। নাটক, গান, ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে এ উৎসব হয়ে উঠবে নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নাটক সম্পর্কিত অভিনয়-গান এবং বাংলা নাটকের ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এ উৎসবের গুরুত্ব অপরিসীম।’
উৎসবে যে নাটকগুলো মঞ্চস্থ হবে, তার মধ্যে রয়েছে কানাডার ‘তিন মাতালের কাণ্ড’, ঢাকার ড্রামার ‘সংকটে শয়তান’, কৃষ্টির ‘দ্য গেম’, ‘হেমলেট অ্যান্ড ওফেলিয়া’, এবং ‘গোধূলি বেলায়’।
উৎসব ঘিরে ইতোমধ্যেই প্রবাসী নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাহিত্যিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাঁদের বিশ্বাস, সৃষ্টিশীল নাট্যকর্মীদের এ সমন্বিত প্রয়াস থেকে দর্শক-শ্রোতা অনেক নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা লাভ করবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল