Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘তৃতীয় বঙ্গবন্ধু স্মারক বতৃতা’: ‘বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা ব্যক্তিত্বগণের একজন’

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 27, 2014 | 5:42 PM

নিউইয়র্ক:‘জাতির উন্নতির লক্ষ্যে বঙ্গবন্ধুর মত নিবেদিতপ্রাণ, সাহসী, অতুলনীয় বাগ্মী, চিন্তাবিদ, একনিষ্ঠ সমাজকর্মী, দেশপ্রেমিক এবং আপোসহীন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্যক মূল্যায়নে তাঁর সমসাময়িক আর কেউ ছিলেন না; যারা আত্মত্যাগী, দেশপ্রেমিক এবং সাহসী নেতা তারা অমর হয়ে থাকেন ইতিহাসে। জাতি তার অতীতকে জাগ্রত করে বঙ্গবন্ধুর মত এ সকল কিংবদন্তি ব্যক্তিদের স্মরণ করে’-এমন মতামত ব্যক্ত করা হয় নিউইয়র্কে ২৬ অক্টোবর রোববার অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা-২০১৪’ তে। জাতিসংঘে বাংলাদেশ মিশনে ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এটি ছিল তৃতীয় বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা। বিষয়বস্তুর ওপর একমাত্র বক্তা ছিলেন স্বাধীনতার পদকপ্রাপ্ত লে. কর্ণেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহীর বীরপ্রতিক। সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী এবং সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম একাত্তরের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর। শুরুতে সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জানাযায় অংশগ্রহণকারী জিএইচ আরজুর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি পর্বে অংশ নেন স্থানীয় কবিরা। আয়োজকরা উল্লেখ করেন যে, এর আগে ২০১২ সালে প্রথম বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় অংশ নেন অধ্যাপক মুনতাসির মামুন এবং গত বছরের দ্বিতীয় বক্তৃতায় অংশ নেন শাহরিয়ার কবীর। ‘বাংলাদেশে বঙ্গবন্ধু যত শক্তিশালী হবে, দেশ তত এগিয়ে যাবে, জামাত-হেফাজত তথা স্বাধীনতা বিরোধীরা তত দুর্বল হবে, যুদ্ধাপরাধীদের বিচার গতি পাবে ও দ্রুত শেষ হবে, বাঙালি উন্নত জাতিতে পরিণত হবে’-এ প্রত্যয়েই প্রতি বছর বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা স্বাগত বক্তব্যে উল্লেখ করেন। খবর এনআরবি ।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ‘ততীয় বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-এনআরবি নিউজ।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধুর ওপর সঙ্গীত পরিবেশন করেন রথন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। বিশিষ্টজনের মধ্যে ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড, এম এ বাতেন এবং সদস্য সচিব খুরশিদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারী শাহীন ইবনে দিলওয়ার, ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার প্রমুখ।

কাজী সাজ্জাদ আলী জহীর তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা ব্যক্তিত্বগণের একজন। জগতের বুকে সুন্দরের দার্শনিক ধ্যানধারণা স্থাপন করেই ক্ষান্ত হননা ক্ষণজন্মা ব্যক্তিত্বরা, অসুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং আপন লক্ষ্যে আজীবন সংগ্রামে ব্রতী থেকে জনগণের কল্যাণে নি:শেষে আত্মবলিদান করে যান।’ পঁচাত্তরের ১৫ আগস্টেও নৃশংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু জ্যোতিস্ক স্বরুপ এই মহান ব্যক্তিত্বকে ইতিহাস থেকে দূরে সরিয়ে দিতে কুন্ঠিত হয়নি ইতিহাস বিকৃতকারীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গবেষণার পরিধি আজো সীমিত। কিছুদিন আগে প্রকাশিত তাঁর আত্মজীবনী তাঁর বিষয়ে গবেষণা করতে কিছুটা সাহায্য করেছে। সেই অসম্পূর্ণ আত্মজীবনী এবং অন্যান্য গবেষণাধর্মী দলিল-দস্তাবেজ হয়ত ভবিষ্যতে তাঁর জীবনের কথা পূর্ণতর রূপে প্রকাশে সহায়ক হবে বলে আশা করা যায়।’ সাজ্জাদ আলী জহীর বলেন, ‘বাঙালির জাতীয় জীবনে যে সকল স্মরণীয় পুরুষ বিস্মৃতির উত্তাল তমসাকে বিদীর্ণ করে আপন মহিমায় ভাস্বর, তাঁদের অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ ‘অত্যন্ত পরিশ্রমী এবং উদ্যমী ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণকে সর্বাগ্রে স্থান দিতেন। যা ন্যায়, সত্য ও জাতির কল্যাণের জন্যে করণীয় সে কাজে কখনো তিনি পশ্চাদপদ হতেন না। তাঁর তেজস্বিতা ও ব্যক্তিত্ব সহজেই সবাইকে আকর্ষণ করতো। অত্যাচারিত ও নির্যাতিত মানুষ যখনই ডাক দিয়েছেন তখনই তিনি সেখানে আন্তরিকতা নিয়ে উপস্থিত হয়েছেন।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV