নিউইয়র্কে দার্শনিক আরজ আলী জন্মোৎসব ১৭ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রথমবারের মতো দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মদিন পালন করা হবে। আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ১১৯তম জন্মোৎসব পালন করা হবে জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে। এটি আয়োজন করছে জন্মোৎসব উদযাপন পরিষদ, নিউইয়র্ক।
জন্মোৎসবে আরজ আলী মাতুব্বরের জীবন ও কর্ম নিয়ে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর মতলুব আলী, লেখক আহমাদ মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাকির হোসেন বাচ্চু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও প্রফেসর মতলুব আলী বলেন, বিজ্ঞানমনস্কতা ও মুক্ত চিন্তার উপর ভিত্তি করে গড়ে উঠা আরজ আলী মাতুব্বর দর্শন এবং তার জীবনাচরণ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তার সম্পর্কে অনেকে ঠিক ভাবে না জেনে তার দর্শনকে ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন। এ জন্যই তাকে নিয়ে বেশি বেশি আয়োজন হওয়া প্রয়োজন। এই আয়োজন তার সম্পর্কে ভুল কিছুটা হলেও দূর করবে।
জন্মোৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক তোফাজ্জল লিটন বলেন, অনুষ্ঠানটি হবে সবার অংশগ্রহণমূলক। প্রথমে তিনজন বক্তা আরজ আলী মাতুব্বরের জীবন দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন। তারপর সবাই প্রশ্ন করে বা যে কারো প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।
এই আয়োজনে যে কোনোভাবে যুক্ত হতে চাইলে বা জানতে চাইলে অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী, মুক্তধারার সিইও বিশ্বজিৎ সাহা, বাংলাদেশের গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি এবং সাংবাদিক সন্জীবন সরকার ও মাহবুব রহমানের সঙ্গে যোগাযোগ করা যাবে।
আরজ আলী মাতুব্বর ১৯০০ সালের ১৭ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ এবং লেখক ছিলেন। তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। তার লেখা বইয়ের মধ্যে আছে সত্যের সন্ধানে (১৯৭৩), সৃষ্টির রহস্য (১৯৭৭), অনুমান (১৯৮৩), স্মরণিকা (১৯৮২) ও ম্যাকগ্লেসান চুলা (১৯৫০)।
আরজ আলী মাতুব্বরের লেখায় উঠে এসেছে ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা। তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন ‘আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’। তিনি ১৯৮৫ সালের ১৫ মার্চ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








