নিউইয়র্কে দুঃসহ সেই ৯/১১-এর ভয়াল মুহূর্তকে স্মরণ করলেন বাংলাদেশী আমেরিকানরা
Commemoration of 9 11 Victims & Their Families : Bronx Bangladeshi Community NY : http://www.youtube.com/watch?v=sSbX5g_LX6Y :
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : অশ্রুসিক্ত নয়নে দুঃসহ সেই ৯/১১-এর ভয়াল মুহূর্তকে স্মরণ করলেন বাংলাদেশী আমেরিকানরা। হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে ১১ সেপ্টেম্বর ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও স্মরণসভার। নিহত সেইসব মানুষের স্মৃতিকে স্মরণ করে পালন করা হয় নীরবতা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া।
পরে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেট লীডার আবদুস সহীদের সভাপতিতে এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় এ স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসেন, আবু শাকুর, কেরামত উল্লাহ, এমরান শাহ রন, মির্জা মামুন, আবদুর রউফ প্রমুখ।
এদিকে, ৯/১১-এর হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি ইউএসএ নীরর রেষ্টুরেন্টে এক স্মরণসভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি ইউএসএ’র সভাপতি এডভোকেট কায়্যূম চৌধুরী।
বক্তারা বলেন, ১২ বছর আগে যে ট্র্যাজেডি ঘটেছিল তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারা সম্মানের।
উল্লেখ্য, নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলা হয়। এতে মুহূর্তের মধ্যে বিধ্বস্থ হয় ওই কেন্দ্রের জোড়া ভবন। তার ভিতর অবস্থান করা ২ হাজার ৯৭৭ জন মানুষ প্রাণ হারায়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








