নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে স্বাক্ষর ৫৫ সিনেটর-অ্যাসেম্বলীমেম্বারের; আলবেনীর পার্লামেন্ট ভবনে ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দুই ঈদের দিনকে নিউইয়র্ক স্টেটে সাধারণ ছুটি ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে স্টেট সিনেট ও অ্যাসেম্বলীর ৫৫ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন।
৫ ফেব্রুয়ারি রাজধানীর আলবেনীর পার্লামেন্ট ভবনে এ ব্যাপারে ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়দিনের মতো ঈদের ছুটির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, ইতিমধ্যেই ২ ফেব্রুয়ারি উত্থাপিত বিলের কো-স্পন্সর হিসেবে ২০ সিনেটর (এস৬১৭৯) এবং ৩৫ অ্যাসেম্বলীমেন (এ৩০৬৮) স্বাক্ষর করেছেন। আলবেনী পার্লামেন্ট ভবনে অপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমাদের সংগঠনের কর্মীরা দেন-দরবার করেছে।
সমাবেশে উপস্থিত জনপ্রতিনিধিগণের উদ্দেশ্যে দাবির সমর্থনে বক্তব্য দেন ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র যুব বিষয়ক চেয়ারপার্সন সোহানা ইয়াসমিন। তিনি বলেন, এই স্টেটে ১০ লক্ষাধিক মুসলিম রয়েছি। আমরা সকলেই জানি কোনটি খ্রিস্টমাস ডে। অথচ আপনারা কেউই জানেন না কোনটি ঈদের দিন।
তিনি উল্লেখ করেন, আমরা মুসলমান হিসেবে প্রতিটি দিন, ক্ষণ একটি বাজে অভিজ্ঞতায় অতিবাহিত করছি। আমাদের পোশাক নিয়েও বিব্রত হতে হচ্ছে চলতি পথে, ঘরের বাইরে, শ্রেণীকক্ষেও। এমন অবস্থায় ২০১৫ সালে কিছুটা হলেও স্বস্তি এসেছে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হওয়ায় মধ্য দিয়ে। সে আলোকে আমি আলবেনীর কাছে সারা নিউইয়র্কে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার প্রত্যাশা করছি। এ বক্তব্যের পর সকলেই ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে গোটা পার্লামেন্ট ভবনকে প্রকম্পিত করেন। অংশ নেন প্রস্তাবিত বিলে স্বাক্ষরকারিরাও। এই দাবির পক্ষে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা-সিইও মাজেদা উদ্দিন।
এই বিলে এখন পর্যন্ত স্বাক্ষরকারি সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইস সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, এ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। অ্যাসেম্বলীমেম্বারদের মধ্যে আছেন জোহরান মামদানী, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেজ-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








