Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে স্বাক্ষর ৫৫ সিনেটর-অ্যাসেম্বলীমেম্বারের; আলবেনীর পার্লামেন্ট ভবনে ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: February 8, 2024 | 8:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দুই ঈদের দিনকে নিউইয়র্ক স্টেটে সাধারণ ছুটি ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে স্টেট সিনেট ও অ্যাসেম্বলীর ৫৫ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন।
৫ ফেব্রুয়ারি রাজধানীর আলবেনীর পার্লামেন্ট ভবনে এ ব্যাপারে ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়দিনের মতো ঈদের ছুটির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, ইতিমধ্যেই ২ ফেব্রুয়ারি উত্থাপিত বিলের কো-স্পন্সর হিসেবে ২০ সিনেটর (এস৬১৭৯) এবং ৩৫ অ্যাসেম্বলীমেন (এ৩০৬৮) স্বাক্ষর করেছেন। আলবেনী পার্লামেন্ট ভবনে অপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমাদের সংগঠনের কর্মীরা দেন-দরবার করেছে।
সমাবেশে উপস্থিত জনপ্রতিনিধিগণের উদ্দেশ্যে দাবির সমর্থনে বক্তব্য দেন ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র যুব বিষয়ক চেয়ারপার্সন সোহানা ইয়াসমিন। তিনি বলেন, এই স্টেটে ১০ লক্ষাধিক মুসলিম রয়েছি। আমরা সকলেই জানি কোনটি খ্রিস্টমাস ডে। অথচ আপনারা কেউই জানেন না কোনটি ঈদের দিন।
তিনি উল্লেখ করেন, আমরা মুসলমান হিসেবে প্রতিটি দিন, ক্ষণ একটি বাজে অভিজ্ঞতায় অতিবাহিত করছি। আমাদের পোশাক নিয়েও বিব্রত হতে হচ্ছে চলতি পথে, ঘরের বাইরে, শ্রেণীকক্ষেও। এমন অবস্থায় ২০১৫ সালে কিছুটা হলেও স্বস্তি এসেছে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হওয়ায় মধ্য দিয়ে। সে আলোকে আমি আলবেনীর কাছে সারা নিউইয়র্কে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার প্রত্যাশা করছি। এ বক্তব্যের পর সকলেই ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে গোটা পার্লামেন্ট ভবনকে প্রকম্পিত করেন। অংশ নেন প্রস্তাবিত বিলে স্বাক্ষরকারিরাও। এই দাবির পক্ষে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা-সিইও মাজেদা উদ্দিন।
এই বিলে এখন পর্যন্ত স্বাক্ষরকারি সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইস সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, এ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। অ্যাসেম্বলীমেম্বারদের মধ্যে আছেন জোহরান মামদানী, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র‌্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেজ-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV