Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি জাকির হোসেন খসরুর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: April 11, 2024 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে আহতের তিন দিন পর ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইন্তেকাল করেছেন জাকির হোসেন খসরু (৭৬)। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে ৭ এপ্রিল খসরুকে হামলা করা হয়েছিল। দুর্বৃত্তটি ধাক্কা দেয়ার পর খসরু কংক্রিটের রাস্তায় পড়ে যান এবং তার মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান।


খবর পেয়ে পুলিশ এসে জাকির হোসেন খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেছিল। অচেতন অবস্থা থেকে আর চৈতন্য ফিরে পাননি খসরু। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, জামালপুর জেলা সদরস্থ পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম মোহাম্মদ হুসেনের ছেলে খসরুর জানাজা ১১ এপ্রিল দুপুর ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজই নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে তাকে দাফন করা হবে। নিহত খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলি শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।
এদিকে, দিনেদুপুরে অকারণে জাকির হোসেন খসরুকে গালমন্দ শেষে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় কম্যুনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কম্যুনিটি নের্তৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV