নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট এর ইফতার ডিনার অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট (টেড) এর ইফতার ডিনার। গত ২১ মার্চ বৃহস্পতিবার ম্যানহাটানের ১৬৪ ডব্লিউ ৩৬ স্ট্রিটে ২য় তলার মাস্টার হল রুম মিলনায়তনে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট এর এক্সিকিউটিভ অফিসার ইসলাম হোসেনের সভাপতিত্বে এবং ট্রাফিক সুপারভাইজার আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে চিফ গেষ্ট ছিলেন ট্যান্সপোর্টেশন প্রধান ফিলিপ রিভেরা।
অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণের পর স্বাগত ভাষন দেন ম্যানেজার টিএম মুহাম্মদ মুরসালিন।
“সকল মানুষের জন্য কুরআন” শীর্ষক আলোচনায় অংশ নেন ইমাম হাসান আকবর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমান্ডিং অফিসার (টেড) ইন্সপেক্টর ব্রাইন ওসোলাইবান, ক্যাপ্টেন লি, ক্যাপ্টেন খানজাদা ও আলেকজান্ডার সাদিক।
ইফতার ডিনারে সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ আমিনুল ইসলাম, সুপারভাইজার মোহাম্মদ আলম, হারুন উর রশিদ, মুহাম্মদ গোলাম মোস্তাফা, মুহাম্মদ মনির হোসেন, সুপারভাজার উদ্দীন, মুমিন উল্লাহ পাঠওয়ারী, মুহাম্মদ সোলায়মান, সুপারভাইজার গোলাম কিবরিয়া, মুহাম্মদ পারভেজ, মাসুদ ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট (টেড) এর সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ট্রাফিক সুপারভাইজার আনোয়ার হোসাইন ইফতার ডিনারে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল