নিউইয়র্কে নড়াইল জেলা প্রবাসী ইউএসএ’র উৎসবমুখর পিঠ উৎসব (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রবাসী ইউএসএ’র শীতকালীন পিঠ উৎসব। ইকরা পার্টি হলে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ মনোমুগ্ধকর উৎসব। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল নড়াইল প্রবাসীদের মিলন মেলা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম আজম মামুনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম, প্রধান সমন্বয়কারী সৈয়দ হাসমত আলী ও সদস্য সচিব নূর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্্রাট, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বিশিষ্ট রাজনীতিক শরিফ কামরুল আলম হীরা, মো. সাইফুল ইসলাম, শাহনাজ মমতাজ আহাদ, লিয়াকত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে হয় পরিচিতি পর্ব। একে একে মঞ্চে এসে নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরেন।
নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে এদিন বিকেলে নড়াইল জেলা প্রবাসীরা উপস্থিত হতে থাকেন ইকরা পার্টি হলে। বর্নাঢ্য আয়োজনে উদযাপন করে শীতকালীন এ উৎসব। বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব। ছিল হরেক রকমের পিঠা। শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, তেলে পিঠা, চিতই পিঠা, চানার সন্দেষ, ঝাল পিঠা, পাকুন পিঠা, নিমকি, ডালপুরি সহ নাম না জানা নানা রকমের পিঠা।
উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় যেন মেতে ওঠেন আয়োজক এবং তাদের বন্ধু-বান্ধবরা। পিঠার মৌ মৌ গন্ধে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের।
আয়োজক ও তাদের বন্ধু-বান্ধবীদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে যোগ দেয়া হলভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও থেকে যায় অনেক পিঠা। অনুষ্ঠানে শেষে অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের সেসব পিঠা। সব শেষে পরিবেশন করা হয় ডিনার।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পিঠা উৎসব বাঙালীর হাজার বছরের সংস্কৃতির অংশ। এধরনের উৎসব আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়। সুযোগ করে দেয় পারস্পারিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত হবার।
সংগঠনটির আহ্বায়ক আবুল কাশেম আজম মামুন এবং সদস্য সচিব নূর ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অতিথিসহ নড়াইলবাসীকে ধন্যবাদ জানান। সকলের সার্বিক সহযোগিতা কামনা করে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes