Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল ফিতরের বিশাল ঈদ জামায়াত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: April 11, 2024 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে মসজিদ নিকটবর্তী ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল ফিতরের বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লী এই অংশ নেন।
নামাজে ইমামতি এবং ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইনের পরিচালনায় নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, সহ সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, হাফিজ কামরান শাহ প্রমুখ।
নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মুসাদ্দেক আহমেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ ইসতিয়াক আলী, মো. আব্দুল হক হেলাল, মো. মহি উদ্দিন, হারুনুর রশিদ সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ