Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পরম্পরা সংগীত একাডেমি ইউএসএ’র বার্ষিক সংগীত সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 24, 2025 | 1:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এ’র বার্ষিক সংগীত সম্মেলন ২০২৫। ২০ জুলাই রবিবার, ফ্ল্যাশিং এর হিন্দু সেন্টারে মন্ত্র পাঠ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন হিন্দু সেন্টারের পুরোহিত দীক্ষিত জী। টেলিভিশন ব্যক্তিত্ব দিমা নেফারতিতি’র সঞ্চালনা ও শুভেচ্ছা নিবেদনের পরেই শুরু হয় সমবেত ভজন পরিবেশনা। পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এ’র সংগীত গুরু বিপ্লব মুখার্জি’র নেতৃত্বে ভজন পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। তবলায় ছিলেন একাডেমির তবলা-গুরু রবিশংকর ভর্টাচার্য।
উল্লেখ্য, প্রবাসে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শুদ্ধ, সঠিক পরিবেশনা, প্রচার এবং প্রসারের লক্ষ্যে ২০১৮ সাল থেকে নিরলস প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরম্পরা সংগীত একাডেমি ইউ এস এর শিক্ষক বৃন্দ বিপ্লব মুখার্জি এবং রবিশংকর ভর্টাচার্য। এই ধারাবাহিকতায় পরম্পরা একাডেমি প্রতিবছর নিউইয়র্কে শিক্ষার্থী এবং অতিথি সংগীতজ্ঞদের জন্য সংগীত সম্মেলন এর আয়োজন করে থাকে।
এবছরের সংগীত সম্মেলন এর সন্ধ্যায় সমবেত ভজন এর পরে, তবলা লহরী, ভজন, কাজরী, দাদরা, গজল, রাগ কলাবতী, গণেশ স্তুতি সহ একাডেমির শিক্ষার্থীদের বহুমাত্রিক ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ। অতিথি সংগীতজ্ঞের মধ্যে সিতার মায়েস্ত্র উস্তাদ হিদায়েত হুসেইন খান এর সিতারের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। তার সাথে তবলায় সঙত করেন ভারতের প্রতিভাবান তবলা বাদক মল্লার গোস্বামী। পরম্পরা একাডেমীর সংগীত গুরু বিপ্লব মুখার্জির একক সংগীত পরিবেশনা, সূরের মূর্ছনায় বিমোহিত হন দর্শকেরা। সবশেষে বাংলা বাউল গানে দর্শক দের মুগ্ধ করেন, বাউল শিল্পীরা। উল্লেখ্য, যে কোন বয়সের সংগীতানুরাগীরা এই একাডেমি থেকে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের দীক্ষা নিতে পারে অনলাইন এবং ইন-পারসন ক্লাসের মাধ্যমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ