নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক উইন রোজারিওর নিহতের ঘটনায় বাংলাদেশের সোসাইটির প্রতিবাদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক উইন রোজারিওর নিহতের ঘটনায় বাংলাদেশ সোসাইটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নিউইয়র্ক সময় গত ২৭ মার্চ ১:৪০ মিনিটের দিকে ওজোনপার্ক ১০৩ স্ট্রিট, ১০১ এভিনিউ’র নিজ বাসায় মা আর ছোট ভাইয়ের সামনেই নিউইয়র্ক পুলিশের গুলিতে প্রাণ হারায় মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তার মৃত্যুতে ক্ষুব্ধ গোটা কম্যুনিটি। বাংলাদেশ সোসাইটি এই ঘটনারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
ঘটনার খবর শোনার সাথে সাথে সোসাইটির কর্মকর্তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে কমিউনিটির অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে বাংলাদেশ সোসাইটি এই ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল