Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির অভিষেক ও বর্ষবরণ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: May 1, 2024 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে গত ২১ এপ্রিল রোববার প্রবাসী মতলব সমিতির ২০২৪-২০২৫ কার্যকরি পরিষদের অভিষেক ও বর্ষবরণ জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়। বর্নিল এই আয়োজনে প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মতলববাসীর উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম ছিলো পরিপূর্ণ।
সমিতির সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি ভবতোষ সাহার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: সোহান পাটওয়ারী ও গীতা পাঠ করেন বিশাল সাহা এবং বিরাজ সাহা। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংঙ্গীত বাজানো হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আলী, সভাপতি বাংলাদেশ আমেরিকান সোসাইটি, আকবর হায়দার কিরন, সাংবাদিক ও কলামিস্ট, মো: নূরুল আজিম, বিশিষ্ট রিয়েলেটর, মো: হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, মিয়া মো: দুলাল, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি বৃহত্তম কুমিল্লা সমিতি, মাওলানা ফখরুল ইসলাম মাছুম, সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, ফকরুল ইসলাম মজনু, সভাপতি ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি, মো: শামীম হাসান, সভাপতি বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ। সমিতির বিভিন্ন কার্যক্রম ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)। আরো বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল মিয়া, সহ-সভাপতি রাবেয়া বসরি।
উপস্থিত ছিলেন মো: আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, সাহাদাত হোসেন, মো: ফয়েজ উল্ল্যাহ প্রধান, মিয়া ওবায়েদুর রহমান, সমিতির উপদেষ্টা লুৎফুর রহমান, মো: মানিক মিয়া, মো: কে আলম, সাবেক উপদেষ্টা আ: মালেক, সমিতির সহ সভাপতি ও অনুষ্ঠান উপ কমিটির আহবায়ক মো: ফারুক পাটোয়ারী, সমিতির সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উপ কমিটির সদস্য সচিব মো: হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুল আমিন সুমন, প্রচার সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক তারেক মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমন পাটোয়ারী, মহিলা সম্পাদিক সাহিদা খানম, কার্যনির্বাহী সদস্য আলী আযম, মো: আনোয়ার হোসেন মিয়াজী, মো: আল আমিন হাওলাদার, মো: জিসান, রিয়াদ নেতাসহ সমিতির সদস্যবৃন্দ।
সমিতির উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সদস্য লুৎফর রহমান নব নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ বাক্য পাঠ করান। সভাপতি সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। মতলববাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সুন্দর এবং সফল করার জন্য সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।
দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গানের সাথে নৃত্য শিল্পীদের আকর্ষণীয় নৃত্য দর্শকদের মুগ্ধ করে। নৃত্য পরিচালনা করে অনুপম ড্যান্স একাডেমি, ব্রঙ্কস। বাংলাদেশ হতে আগত ডোলবাধক মোবারক হোসেন, গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল ও মরিয়ম মারিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ