Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান স্মরণে ক্রিকেট টুর্ণামেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: June 14, 2022 | 1:48 PM

ইউএসএনিউজঅনলাইন ডেস্ক: বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মরণে নিউইয়র্কে মরহুম এম সাইফুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট নামে শীঘ্রই একটি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। গত সোমবার নিউইয়র্কের ব্রঙ্কসে  মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার এক  সভায় সর্বসম্মতি ক্রমে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড. আনোয়ার আক্তার শিউলি, ইমরান হোসেন চৌধুরী চেয়ারম্যান, জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত সহ সভাপতি বসির খান, সংগঠনের সিনিয়ার সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, সহ সভাপতি জিল্লুর রহমান খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের খান জুয়েল, তপদীর রায় বুরন, মশিউর রহমান টুকু, টিটু চৌধুরী, এমাদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিপন মিয়া প্রমুখ। সভায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি বসির খান জালালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি এবং যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ কুলাউড়া সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষথেকে অভিনন্ন জানানো হয়। সভায় মশিউর চৌধুরী টুকুকে আহবায়ক ও ইমাদ চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি পরিবর্তিতে সভায় মিলিত হয়ে সভার স্থান ও সময় ঘোষনা করবে। সভায় জনকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলা উদ্বোধনের সিন্ধান্ত নেওয়া হয়। মরহুম এম সাইফুর রহমানের পুত্র প্রাক্তন এমপি ও সংগঠনের প্রধান পৃষ্টপোষক এম নাসের রহমানকে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রন জানানোর সিন্ধান্ত নেওয়া হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম এম সাইফুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ