Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 8, 2024 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যামাইকার আশা পার্টি হলে ৩ ফেব্রুয়ারি শনিবার হয়ে গেল ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। গ্রুপটির অন্যতম এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এর পরে মঞ্চে আসেন এডমিন তানভীর আতাহারী। তিনি তার স্বাগত বক্তব্যে গ্রুপটি কিভাবে প্রতিষ্ঠা করেছিল সেটা নতুন মেম্বারদের সাথে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
মঞ্চে এসে আরেক এডমিন সাম শাহরিয়ার তার বক্তব্যে আলোকপাত করেন গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো তারা করে থাকেন। তারা নতুন বন্ধুদের চাকরির সহযোগিতা, বিভিন্ন ধরনের গ্রুপ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন, এছাড়াও বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দরকার হয় তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাছাড়া শীত বস্ত্র প্রদান করেন বাংলাদেশে। এগুলো তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রায় শত লোকের সমাগম হয়। এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন। গ্রুপটির এডমিন জামিল সরোয়ার বলেন, তারা গ্রুপের শুরু থেকেই যেভাবে নতুন বন্ধুদের চাকরি সহ যাবতীয় সুযোগ-সুবিধা সাহায্য করে করে আসছেন, এভাবেই তারা তা অব্যাহত রাখবেন আগামী দিনগুলোতে এবং সবার সাথে সৌহার্দ পূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা করেন। বর্তমানে চার শতাধীক সদস্য রয়েছে।
ইউএসএ ৯৭ এর পক্ষ থেকে কমিউনিটিতে অবদান রাখার জন্য আসা হোম কেয়ারের এবং সোশ্যাল ডে কেয়ারের সিইও আকাশ রহমানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় গ্রুপের পক্ষ থেকে। অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হলেও সময় গড়িয়ে রাত একটা পর্যন্ত অনুষ্ঠানটি হয়। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত কণ্ঠ শিল্পী প্রমি তাজ এবং রায়ান তাজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল রাফেল ড্র। রাফেল ড্র তে নিউইয়র্ক- মায়ামী- নিউইয়র্কের প্লেন টিকিট সহ আরো আটটি আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন ।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য এবং তাদের পরিবার। এছাড়াও গ্রুপের মেম্বার মারুফ রানা, রাবু কেয়া রাবেয়া হক, রাজভে খলিফা সাবরিনা শুমি, প্রীতি আক্তার, সোনিয়া হক, তানভীর হাসান, উমর জুন্নাহ, শোভন, আনোয়ার হোসেন, জোবায়ের জাহিদ, ইফতেখার আলম, রোমেনা আশরাফ, তেহেজিব গীতাঞ্জলি, ইকবাল হক, ইমাম হাসান তুষার, বিল্লাল তাহির, রমজান উদ্দীন। মোঃ মঈনুল, আফতাব জনি, মেরিনা আহমেদ, ফাল্গুনী বড়ুয়া, নাহিদা আক্তার মুক্তা, সোহাগ খন্দকার, সাহারুখ ফারহান রিক, মোঃ শামসুদ্দিন, খন্দকার সুমন, আকম ইলিয়াস, সরদার হাসান, ফেরদৌসী নীলু, শুভ রায়, হায়দার সুবুজ, তানিয়া মাসুম খান। সাইফুল হক, সুমন মোদক উপস্থিত ছিলেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV