Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফোবানার কিকঅফ : মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে নতুন পথচলা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: December 22, 2025 | 5:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নথ আমেরিকা- ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬ অনুষ্ঠানে বক্তারা একথা বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ হিসাবে। আজ আমাদের সেই অস্তিত্বের মূলে আঘাত করা হচ্ছে পরিকল্পিতভাবে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। ফোবানা আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে আমাদের পথচলা।
নিউইর্য়কের জেকসন হাইটের নবান্ন পার্টি হলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী। ফোবানার আয়োজক এনআরবি এসোসিয়েট ইউএসএ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনেভনশনের আহবায়ক নুরুল আমিন বাবুর সভাপতিত্বে কিকঅফ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। ফোবানা কনভেনশন-২০২৬ এর প্রধান সমন্বয়কারী আবুল হামিদ সহ কো-কনভেনর, বিভিন্ন কমিটির কনভেনর, কো-কনভেনর সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, সুব্রত তালুকদার, মিথুন আহম্মেদ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, ড. দিপক নাথ, রেজাউল করিম, মোঃ আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী খবির, ফকির ইলিয়াস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন, ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভন্ন সময়ে রেজিমের পরিবর্তন হয়েছে। কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি। বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে। এসব প্রচেষ্টা রুখে দিতে হবে।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন ৫২,৭১, জাতির জনক এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠ ছাড়া কাউকে এবারের ফোবানায় অংশগ্রহেণর অনুমোদন করা হবে না।
ফোবানার এবারের কনভেনশনের আহবায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাবুব, রেশমি মীর্জা, শিমুল খানসহ অনেকে গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ