Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 12, 2023 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সংগঠন, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। ফোবানা’র স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উডসাইডের আহলে বায়েত জামে মসজিদের ইমাম ও খতিব ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ।
ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার মাসুদুর রহমান।
মরহুম আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, নুরুল হক, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাংবাদিক মইনুদ্দিন নাসের, খন্দকার ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, কাজি ওয়াহিদ এলিন, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান তোফায়েল আহমেদ চৌধুরী, সাদেক খান, মাহমুদ চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, কিউ জামান, নেহার সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর হোসেন, তইমুর জাকারিয়া রুমি,প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা আতিকুর রহমান সালু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তার সারা জীবনের দিক নির্দেশনা ছিল মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শণ। বাংলাদেশে আতিকুর রহমান সালুর মতো ত্যাগী ও আদর্শের কর্মীর আজ বড়ই অভাব। বক্তারা বলেন, বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোরদার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সব সময় সোচ্চার ছিলেন মরহুম আতিকুর রহমান সালু। এই কাজগুলো করতে পারলেই পরপারে তাঁর আত্মা শান্তি পাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, আতিকুর রহমান সালু তাঁর কর্মের মাধ্যমেই আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV