নিউইয়র্কে বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্য’র সভাপতি আহাদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালবাসীর মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্য’র সভাপতি মোঃ আব্দুল আহাদের নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালবাসীর পক্ষ থেকে ৫ই আগস্ট শুক্রবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইত্যাদি গার্ডেনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালের সন্তান আজাদ আলী সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন আজমল হোসেন খান খয়রু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সোসাইটির প্রাক্তণ সহ সাধারণ সম্পাদক বরমচালের সন্তান সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালের সন্তান রেবেকা সুলতানা মুটি, কুলাউড়া এসেসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী সদস্য বরমচালের সন্তান লুৎফর রহমান ওয়াসিম ও মোঃ আব্দুল কাইয়ুম।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন আশরাফ খান সুমন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির নির্বাহী সদস্য চৌধুরী মুমিত তানিম। আরও বক্তব্য রাখেন নাজনিন সুলতানা লীনু, শেখ বেদানা বেগম ও রুমন আহমদ।
মতবিনিময় সভায় বরমচালের উন্নয়নরুপকল্পে প্রবাসী বরমচালীদের বলিষ্ঠ ভূমিকা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার দিকনির্দেশনা সম্পর্কিত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
সভায় বরমচালের শিক্ষা ক্ষেত্রে ও জনকল্যাণে বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের বিশেষ অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র বরমচালের সন্তান মোঃ আব্দুল আহাদ। অনুষ্ঠানের সভাপতি আজাদ আলী সিপু উপস্হিত সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল