নিউইয়র্কে বাংলাদেশি মমতাজরের লাশ উদ্ধার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পরিচিত মুখ বাংলাদেশি মমতাজ উদ্দিন ভূইয়া (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। ১০ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্যে খামার বাড়ির বেসমেন্টে অবস্থিত মসজিদে যান মমতাজ। বাথরুমে ঢুকেছিলেন তিনি। কয়েক ঘণ্টা পর পুলিশ ডেকে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুমিল্লার চান্দিনার সন্তান মমতাজ ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন জ্যাকসন হাইটসে নূর মোহাম্মদ বিশ্বাসের বেসমেন্টে। দেশে রয়েছে ৩ কন্যা ও স্ত্রী। বছরখানেক আগে দেশে গিয়েছিলেন। ফিরে আসার পর আর ঐ বেসমেন্টে উঠেননি। এক ধরনের মানসিক অস্থিরতায় ভোগছিলেন তিনি। রাত কাটাতেন অলি-গলিতে। দিনভর বাংলাদেশ স্ট্রিট তথা ৭৩ স্ট্রিটের ওপর অবস্থান করতে দেখা যায় তাকে।
পরিচিতজনেরা মনে করছেন, মাগরিবের নামাজের প্রাক্কালে ঐ মসজিদের বাথরুমে ঢুকেছিলেন হয়তো গোসল করার জন্যে। সেখানেই কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মেডিকেল এক্সামিনারের দফতরে লাশ নেয়া হয় বলে জানান চান্দিনার সন্তান ওয়াসিমউদ্দিন ভূইয়া। বুধবার অপরাহ্নে ওয়াসিমউদ্দিন ভূইয়া আরো জানান, দেশে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে। সে অনুযায়ী লাশ দাফনের চেষ্টা চলছে বাংলাদেশ সোসাইটির গোরস্থানে। দাফন-কাফনের সমস্ত ব্যয়ভার চান্দিনাবাসী বহন করবে বলে জানিয়েছে। নূর মোহাম্মদ বিশ্বাসও তার অতি ঘনিষ্ঠজন হিসেবে মমতাজরের লাশ দাফনের ব্যয় বহন করার আগ্রহ প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল