নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বর্ণাঢ্য বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন ‘বাপা’র সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ গত ১৩ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন এই বর্ণাঢ্য ডিনারের সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয় । জমকালো আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।
পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
বর্ণিল আয়োজনে সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। নান্দনিক এই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান। এছাড়া ম্যান অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অফ দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স ১১৩ প্রিসটিঙ্কট, বর্ষসেরা পুলিশ অফিসার হয়েছেন তৌফিউ বাকথ, সিভিলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিএম আনোয়ারুল কাদির।
অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়াার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট, ও নিউ ইয়র্ক সিটির মেয়রের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, এটর্নি মঈন চৌধুরী, “ভালো” সংগঠনটি পেয়েছেন কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড । এই অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, এসেম্বলীওমেন জেনিফার রাজকুমার, মেয়র অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। এছাড়া উপস্থিত ছিলেন বাপা’র সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, সুমন সাইদসহ অন্যরা।
বাপা’র সেক্রেটারি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। বাপা’র ট্রাস্টি মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব পরিবেশন করেন পছন্দের গান। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ২য় ভাইস প্রেসিডেনট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো অফিসার জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার সব্বির আহমেদ, অফিসার রাজীব ঘোষ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী। পুরো আয়োজনটি বাপার সদস্য, কর্মকর্তা ও অতিথিদের হৃদয়ে ছুঁয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল