Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির উৎসবমুখর থ্যাঙ্কস গিভিং ডে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 6, 2019 | 6:53 AM

https://www.facebook.com/USANewsNY/videos/436422847045205/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে। দিনটিতে ব্যক্তি ও পারিবারিক উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের অয়োজন করা হয়। ফলে ঘরে ঘরে টার্কি ভোজের পাশাপাশি গান-বাজনারও আয়োজন হয়। উল্লেখ্য, আমেরিকার এক সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসব থ্যাংকসগিভিং ডে। টার্কিভোজ থ্যাংকস গিভিং ডে’র অন্যতম অনুসঙ্গ। আমেরিকানদের কাছে খুবই জনপ্রিয় খাবার এটি। স্বজনদের সাথে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি উদযাপন করা রীতিমত ঐতিহ্যের অংশ।

এদিকে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও ম্যাসির উদ্যোগে ম্যানহাটানে এদিন দুপুরে বর্ণাঢ্য প্যারেড আয়োজিত হয়। হাজার হাজার নরনারী প্যারেডটি উপভোগ করেন। অপরদিকে থ্যাঙ্কস গিভিং ডে-তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সারপ্রাইজ ভিজিট’-এ আফগানিস্তান সফর এবং সেনা কর্মকর্তা ও জোয়ানদের সাথে মিলিত হন। খবর ইউএনএ’র।

থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত উপলক্ষ্যে গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদের জ্যামাইকায় তার বাস ভবনে তার্কি ভোজ পার্টির আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। নার্গিস আহমেদ ও ফার্মাসিস্ট দম্পতি অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রবাসের শিল্পীরা মধ্যরাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন। অপরদিকে নিউইয়র্কের রিচমন্ডহীলে বসবাসকারী শহীদ-শেলী ও জহির-রেবেকা দম্পতির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিকভাবে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করা হয়। এতে তাদের আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা সপরিবারে অংশ নিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর করে তুলেন।
বাপা: থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষ্যে বাপা বৃহস্পতিবার ব্রঙ্কসে টার্কি ভোজ পার্টির আয়োজন করে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। বাপা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমীন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন: মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র উদ্যোগে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির সানি সাইডের ফোর ফ্লেভার রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসী, সংগঠনের সকল কর্মকর্তা, ট্রাষ্টিবোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্য সপরিবারে এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী অনিন্দিতা চৌধুরী সহ প্রবাসী শিল্পী মুক্তধর, মনিকা রায় প্রমুখ। তবলায় ছিলেন শীতেষ ধর ও পিনু সেন দাস। উল্লেখ্য, এই প্রথম কোন বাংলাদেশী সামাজিক সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সফল করার জন্য সবশেষে সভাপতি ফজলুর রহমান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী, ডিজিটাল ট্রাভেলস এস্টারিয়ার স্বত্তাধিকারী নজরুল ইসলাম, পূর্ব জড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন এলাহী, মৌলভীবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আরজান খান, বড়লেখা এসোসিয়েশনের সভাপতি আব্দুল জব্বার, সমাজসেবী মইনুজ্জামান চৌধুরী, জাকির হোসেন, এমরান তরফদার, জাভেদ আহমদন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নয়ন-আলী প্যানেল: থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ একটি রেষ্টুরেন্টে গত শুক্রবার এক পার্টির আয়োজন করে। এতে প্যানেলটির সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সহ ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থী ও সমর্থক সহ বিপুল সংখ্যক প্রবাসী এই পার্টিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV