Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম মরক্কোয়

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: March 26, 2014 | 1:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম স্থানীয় সময় রোববার কঠোর গোপনীয়তায় স্বপরিবারে আমেরিকা ত্যাগ করেছেন। গৃহকর্মির দায়ের করা মামলা কাঁধে নিয়েই তিনি নিউইয়র্ক ত্যাগ করলেন। পরদিন সোমবার দুপুরে নিরাপদে মরক্কোয় পৌঁছার কথা জানিয়ে নিউইয়র্কে ই-মেইল করেছেন মনিরুল ইসলাম। নিউইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসের কেউই জানতেন না তার নিউইয়র্ক ত্যাগের বিষয়টি। মনিরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট অফিসের কর্মভারও হস্থান্তর করে যাননি কারো কাছে। জানা যায়, সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে অস্থায়ী কনসাল জেনারেলের দায়ীত্ব দেয়া হয়। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের কনসাল জেনারেল মনিরুল ইসলাম নিউইয়র্ক ত্যাগ এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে অস্থায়ী কনসাল জেনারেলের দায়ীত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের ফার্স্ট সেক্রেটারী পারভীন সুলতানা জানান, সোমবার পর্যন্ত আদালত থেকে কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার নামে কোন নোটিশ পৌঁছেনি কনসুলেট অফিসে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের মামলা সংক্রান্ত বিষয়ে বলেন, সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের বাইরে তার বেশি কিছু জানা নেই।
জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকা থেকে নতুন কনসাল জেনারেল শামীম আহসান নিউইয়র্কে এসে কাজে যোগ দেয়ার পর মরক্কোয় রাষ্ট্রদুত হিসাবে যোগ দেয়ার কথা ছিল মনিরুল ইসলামের। এভাবে সব কিছু চূড়ান্ত করা হলেও দেশ থেকে নিয়ে আসা গৃহ কর্মি মাসুদ পারভেজ হঠাৎ করেই পালিয়ে যান মনিরুল ইসলামের বাসা থেকে। গত শুক্রবার আকস্মিকভাবে গৃহ কর্মি মাসুদ পারভেজ মজুরী বঞ্চনা এবং শ্রম আইন লঙঘনের অভিযোগে মামলা দায়ের করেন মনিরুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফাহিমা তাহসিন প্রভার বিরূদ্ধে। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার মামলা দায়ের হওয়ায় তখ নপর্যন্ত এ নিয়ে কোন আইনি তৎপরতা শুরু হয়নি।
নিউইয়র্কের সরকারী আইনজীবী এখন পর্যন্ত ফৌজদারী অভিযোগ না আনায় মনিরুল ইসলামের নামে কোন সমন বা পরওয়ানা জারী হয়নি বলে জানা গেছে। আইনজ্ঞরা জানিয়েছেন, তদন্তের পর যুক্তরাষ্ট্রর সরকার উদ্যোগী হয়ে ফৌজদারী অভিযোগ উপস্থাপন করলে মনিরুল ইসলামকে সশরীরে মামলাটি মোকাবেলা করতে হবে। তবে মামলাটি দেওয়ানি পর্যায়ে থেকে গেলে মনিরুল ইসলাম আইনজীবীর মাধ্যমেই মামলাটি পরিচালনা করতে পারবেন। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের আইনজীবী এটর্নি মঈন চৌধুরী বলেছেন, গৃহকর্মি মাসুদ পারভেজের দায়ের করা মামলাটি ফৌজদারীতে মোড় নিলে নিউইয়র্ক ত্যাগ করলেও মনিরুল ইসলামের অভিযোগ মোকাবেলার জন্য সশরীরে আদালতে হাজির হওয়া লাগতে পারে। এটর্নি মঈন চৌধুরী বলেন, ন্যুনতম মজুরী এবং এ সংক্রান্ত ক্ষতিপুরন মামলায় অভিযোগ প্রমাণের ভার অভিযোগকারীর নয়। চাকুরী দাতাকেই স্বাক্ষ্য প্রমাণে নিজেকে আদালতে নির্দোষ প্রমাণ করতে হবে। এটর্নি মঈন চৌধুরী বলেন, এ মামলার মাধ্যমে গৃহকর্মি মাসুদ পারভেজ যুক্তরাষ্ট্রে তার অভিবাসনের পথ খোঁজার অবকাশ রয়েছে। এক্ষেত্রে সরকারী উচ্ছ পদস্থ কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করার পর দেশে গেলে বিপদ আশঙ্কার কথা উল্লেখ করে গৃহকর্মি মাসুদ পারভেজ যুক্তরাষ্ট্রে অভিবাসন আশ্রয়ের আবেদন জানাতে পারেন।
সংবাদ মাধ্যমে গৃহকর্মি মাসুদ পারভেজের সব অভিযোগ অস্বীকার করে কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেছেন, গৃহকর্মি মাসুদ পারভেজ যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার জন্যই মামলার আশ্রয় নিয়েছেন। মনিরুল ইসলাম জানিয়েছেন, মরক্কোতে বাংলাদেশ দুতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার জন্য তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলেন তিনি। গৃহকর্মির দায়ের করা এ মামলা আইনগত ভাবে মোকাবেলা করার কথাও জানিয়েছিলেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। এদিকে, নিউইয়র্কের কোথাও এখন পর্যন্ত মাসুদ পারভেজেকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার বিরুদ্ধে গৃহকর্মির দায়ের করা মামলা কুটনৈতিক দায়মুক্তির সীমাবদ্ধতা, স্থানীয় আইনের লংঘন, মানবাধিকার লংঘনসহ নানা বিষয়ে এ সংক্রান্ত তদন্ত কোন পর্যায়ে গড়াবে আইনি তৎপরতা শুরু পরই সব কিছু খোলসা হবে বলে আইনজ্ঞরা জানিয়েছেন।
উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার বিরূদ্ধে স্থানীয় সময় ২১ মার্চ শুক্রবার ম্যানহাটান ফেডারেল আদালতে তাদের বাংলাদেশী গৃহকর্মি মাসুদ পারভেজ রানা বাদী হয়ে ন্যুনতম মজুরী আইন লংঘন, নির্যাতন এবং অসাধু শ্রম ব্যবহারের জন্য মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ