Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ; নয়া কনসাল জেনারেল নাজমুর হুদা

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: August 10, 2023 | 1:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
২০ জানুয়ারী ২০২২ সালে ড. মোহাম্মদ মনিরুল ইসলাম নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে যোগদান করেন। ড. মনিরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষযক মহাপরিচালক মো. নাজমুর হুদা নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে ড. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
নিয়মিত পদোন্নতি-বদলীর অংশ হিসেবে ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয় জলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশ করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন ড. মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যাফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV