Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সির একক সঙ্গীত সন্ধ্যা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: October 11, 2023 | 9:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত লাইভ কনসার্টে দর্শক মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি। মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে রোববার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন এ সঙ্গীতানুষ্ঠান। মঞ্চে পা রেখেই ন্যান্সি বলেন, আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন।কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদের সরব উপস্থিতি। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে ন্যান্সিকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সংগীতে ন্যান্সির অবদানের জন্য কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সির প্রশংসা করেন। বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি, আবুল কাশেম, সিইও কোর ক্রেডিট, মোহাম্মদ জি সারওয়ার প্রেসিডেন্ট এবং সিইও ফ্রেশ ফুড ইউএসএ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV