নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থীতার ঘোষণা দিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন।
অনুষ্ঠানে বিগত ৩৭ বছরে নিজের জীবন-যৌবন, অর্থ দিয়ে তিলে তিলে গড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বর্গীদের হাতে নশ্যাত হতে দেবেন না হুশিয়ারী উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।
গত ২২ জুন সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সহ সভাপতিদের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যতম কার্যকরী সদস্য শামসুল আবেদীন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন ও সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আলমগীর, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুহ্জামান সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু, কবি সালেয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমাম কাজী কায়্যূম। দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায় এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন মনিকা রায় চৌধুরী।
বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দলাদলি-বিরোধ ভুলে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ান। যাতে নিজেদের কর্মকান্ডে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বক্তারা বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল