Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: June 29, 2023 | 2:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে আর সেই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি গত ২৩ জুন জ্যাকসন হাইটসে মামা’স পার্টি হলে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ আয়োজিত এ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখছিলেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় এবং উদযাপন কমিটির আহ্ববায়ক এম উদ্দিন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সুলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক, সুমন মাহমুদ, যুবলীগ নেতা সিবুল মিয়া, মোঃ জাহিদ, ছাত্রলীগ নেতা জেডএ জয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া, নাফিউর রহমান তুরান, ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদ সিরাজী, সাইকুল ইসলাম, শফিউদ্দীন তালুকদার, তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ব্রুকলিন আওয়ামীলীগ, ব্রঙ্কস আওয়ামীলীগ, জ্যাকসন হাইটস ইউনিট কমিটির নেত্ববৃন্দসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগের নেতা কর্মী যোগদান করেন।
সভার শুরুতে উৎসবমুখর পরিবশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শশী, মেহজাবিন মেহা ও মার্শাল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত চলে এ পরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ