নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট-এ বাংলা নববর্ষ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাংলা নববর্ষ – ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে ২৬ এপ্রিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুমধুর গান, দৃষ্টিনন্দন নাচ, কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র পরিবেশন এবং দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি শ্রীংলকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশী শিশু জায়ান এবং অন্যান্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে কনস্যুলেট জেনারেলকে একখন্ড বাংলাদেশ হিসেবে উলে−খ করেন।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা আমন্ত্রিত অতিথিদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর শুভেচ্ছা বক্তব্যে তিনি বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরতে গিয়ে সম্প্রতি ইউনেস্কো কর্তৃক ”মঙ্গল শোভাযাত্রা”কে ”মানবজাতির বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য” (Intangible Cultural Heritage) হিসেবে স্বীকৃতি দানের কথা উলে−খ করে বলেন যে এটি বাংলাদেশের নববর্ষ উদযাপনে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল নাগরিকের জন্য নববর্ষ আরো সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য কস্তা কনস্টাটিনিডেস, এ্যাসেম্বলি উইম্যান মিজ্ ক্যাটালিনা ক্রুজ এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বৈশাখের ঐতিহ্য এবং দেশের আবহমান সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত মিলনায়তনে অনুষ্ঠিত বর্নাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধিবৃন্দ ছাড়াও বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং নিউইয়র্কে বসবাসরত প্রবাসী শিল্পীরাও অংশগ্রহণ করেন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের গান উপস্থিত শ্রোতাদেরকে মোহাবিষ্ট করে রাখে। ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয় আমন্ত্রিত অতিথিদের।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








