Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উৎসবমুখর বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: July 10, 2024 | 11:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রাকৃতিক সৌন্দর্য্য, ছায়াঘেরা স্নিগ্ধ এক পরিবেশে বেথপেজ স্টেট পার্কে গত ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন স্থান থেকে বিয়ানীবাজারবাসির অংশগ্রহণে বনভোজন হয়ে উঠে উৎসবমুখর। প্রচন্ড গরমেও সবাই ছুটে আসেন বনভোজনে। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনেরাও অতিথি হিসেবে এই আয়োজনে অংশ নেন। বিয়ানীবাজার সমিতির বনভোজন স্পট ঈগল পেভিলিয়ন ছিল লোকেলোকারণ্য। সব বয়সী মানুষে হয়ে উঠে পেভিলিয়ন কোলাহল আনন্দপূর্ণ ও মুখরিত। উচ্ছ্বাস-আনন্দে সবাই একাকার হয়ে যায়। বনভোজন স্পট হয়ে যায় বিয়ানীবাজারবাসির মিলন মেলায়।
বনভোজনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও আসেন। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তাদের কুশিলবদের উপস্থিতি ও কুশল বিনিময় বিয়ানীবাজার সমিতির বনভোজন আরো প্রাণবন্ত হয়ে উঠে।
পার্কের দুই দিকে পুরুষ ও মহিলার পৃথক পৃথক বসা এবং খেলাধুলোর ব্যবস্থা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও সাজানো। স্কুল বন্ধ থাকার কারণে বনভোজনে আসা শিশু-কিশোররা দৌড় ঝাপ, খেলাধুলায় মত্ত ছিল। বনভোজনে আসা একে অন্যের হৃদ্রতার অনন্য বন্ধন লক্ষ্য করা যায়। সবাই মেতে উঠেন গল্প-গুজবে।
বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতায় ছিলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, ফুটবল খেলা, মহিলাদের মিউজিকেল চেয়ার, শিশু-কিশোরদের দৌড় ইত্যাদি। র‌্যাফেল ড্র’তে ১ম পুরস্কার নগদ ২ হাজার ডলার, ২য় পুরস্কার আই ফোন ১৫ প্রো মেক্স, ৩য় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকেট, ৪র্থ পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ৫ম পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ৬ষ্ঠ পুরস্কার ল্যাপটপ, ৭ম এ্যাপেল ওয়াচ, ৮ম পুরস্কার ডিপ ফ্রিজ, ৯বম পুরস্কার পারফিউম সেট, ১০ম পুরস্কার এয়ার কুলার, ১১তম পুরস্কার নিনজা কফি মেশিন, ১২তম পুরস্কার লিনাক্স ডিনার সেট, ১৩তম পুরস্কার অ্যাপেল এয়ার প্যাড, ১৪তম পুরস্কার ভ্যাকুম মেশিন, ১৫তম ১ সেট পাঞ্জাবি ও শাড়ি।
মধ্যহ্ন ভোজ শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী রেজাউল আলম অপু। সূচনায় বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান রুহুল ধন্যবাদ জানিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা হারুন মিয়া, মোজাহিদুল ইসলাম, ফখর উদ্দীন, ফখরুল ইসলাম, গহর চৌধুরী কিনু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল খালিক লালু, সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখী, সাবেক উপদেষ্টা হাজী শামছুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি হাজী এনাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সেক্রেটারী মিছবাহ আহমদ, সাবেক সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তালহা, মোহাম্মদ তুলন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক ইফজাল আহমদ, সাবেক মহিলা সম্পাদক নাজমা বেগম, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সভাপতি শামছুল হক বেবুল, সেক্রেটারী জয়নাল আহমদ, মিশিগান থেকে আগত মোহাম্মদ রিপন।
বনভোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বনভোজন কমিটির সদস্য সচিব রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল কবির রুবেল, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা ফেরদৌস হেলেন, কার্যকরি সদস্য মাহবুব উদ্দীন, মোহাম্মদ আমিন উদ্দীন, মাসুদুর রহমান, রেজওয়ান আহমদ, ফরহাদ হোসেন, ছিদ্দিক আহমদ, শামছুল আলম শিপলু, আবু রাসেল, ইকবাল হোসেন, শরীফ আহমদ।
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সহ অন্যান্যরা।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নান ও সেক্রেটারী রেজাউল আলম অপু বনভোজনকে সুন্দর ও স্বার্থক করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ