নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১০ অক্টোবরের নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা
এনা: তুমুল উত্তেজনা চলছে নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ঘিরে। ১০ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীন এবং কুইন্সে স্খাপিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে অংশগ্রহণ করছে দুটি প্যানেলের প্রার্থীরা। বর্তমান সভাপতি এম আজিজের নেতৃত্বে ‘আজিজ-সেলিম প্যানেল’ এবং বিএনপি নেতা গিয়াস আহমেদের নেতৃত্বে ‘গিয়াস-বাবুল প্যানেল’ লড়ছেন এ নির্বাচনে। সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী রয়েছেন প্যানেল ছাড়া অর্থাৎ এ পদে লড়ছেন ৩ প্রাথী। নিউইয়র্ক সফররত মন্ত্রী-এমপি, বিরোধী দলীয় নেতারাও জড়িয়ে পড়ছেন নির্বাচনী প্রচালনায়। প্রতিদিন নির্বাচনী সমাবেশ ছাড়াও ঘরে ঘরে ভোট প্রার্থনা করা হচ্ছে। বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, নিউকার্ক, ফুলটন, ওজনপার্ক, কুইন্সের জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় রং-বেরংয়ের পোস্টার লাগানো হয়েছে ভোট প্রার্থনা করে। দুই প্যানেলেই দলীয় প্রার্থী থাকলেও প্রচারণা চালানো হচ্ছে খুবই সতর্কতার সাথে নির্দলীয় আমেজে। উলেখ্য যে, নিউইয়র্কে বসবাসরত প্রায় দু’লাখ বাংলাদেশীর দেড় শতাধিক অঞ্চলিক-পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থাকলেও �বাংলাদেশ সোসাইটি�-কে সবকিছুর উর্দ্ধে বিবেচনা করা হয়। যদিও ৩৫ বছরের পুরনো এ সংগঠনটি কম্যুনিটির সার্বিক কল্যাণে আজ অবধি তেমন কোন ভূমিকা পালনে সক্ষম হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে সকল দল ও মতের মানুষদের প্যাটফরম হিসেবে বাংলাদেশ সোসাইটির প্রয়োজন অনুভব করেন সুধীজন। আসন্ন নির্বাচনে কে জিতবেন, কে হারবেন তা নিয়ে জল্পনা-কল্পনার চেয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে-এ ব্যাপারে নিশ্চিত সকলে। প্রতিদ্বন্দ্বি প্যানেলের পক্ষ থেকে নানা অঙ্গিকার করা হচ্ছে। এক প্যানেল অঙ্গিকার করছে সোসাইটিকে মূলধারায় সম্পৃক্তির মাধ্যমে কম্যুনিটির সুযোগ-সুবিধার ক্ষেত্র সম্প্রসারণ করে দেয়ার। আরেক প্যানেলের প্রার্থীরা বলেছেন, কথার ফুলঝুরি নয়, সমাজকর্মে পরীক্ষিতদের জয়ী করুন। সভাপতি পদে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং মর্টগেজ ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বাবুল চৌধুরী, মিসবাহ আবদীন এবং আতাউর রহমান সেলিম। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারদের স্বার্থ নিয়ে কর্মরত ওসমান চৌধুরী এবং ডাউন-টাউন ম্যানহাটানের তরুণ ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ। মোট ১৯ পদে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন এবং প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত নির্বাচনে কোটি টাকারও অধিক ব্যয় করে থাকেন প্রার্থী-সমর্থকরা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল