নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ট্রাষ্টি বোর্ডের সাথে কার্যকরী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ট্রাষ্টি বোর্ডের সাথে কার্যকরী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোসাইটির কার্যালয়ে গত রোববার ২ জুলাই বিকেল ২ টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রব মিয়ার নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা নবনির্বাচিত বোর্ড অব ট্রাষ্টির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় কার্যকরী পরিষদ সদস্যরা তাদের দেয়া বক্তব্যে সোসাইটিকে আরো গতিশীল এবং কল্যাণমূলক কাজে নিয়োজিত করতে তাদের পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত ট্রাষ্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান, মোঃ এমদাদুল হক কামাল, আব্দুল হাসিম হাসনু, মোস্তফা কামাল পাশা বাবুল, মোঃ শাহজাহান সিরাজী, খোকন মোশারফ, মোঃ জহিরুল ইসলাম মোল্লা, মোঃ আতরাউল আলম। বোর্ড অব ট্রাষ্টির সদস্যরা তাদের নির্বাচিত করে বাংলাদেশ সোসাইটির কল্যাণে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য কার্যকরী পরিষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন সোসাইটিকে আরো গণমুখী এবং কল্যাণকর সংগঠনের পরিণত করতে যেকোনো ধরনের সহযোগিতার জন্য তারা সবসময় প্রস্তুত আছেন।
এদিকে এদিন দুপুর সাড়ে ১২টায় সোসাইটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূঁইয়া, মোঃ সাদী মিন্টু ও শাহ মিজানুর রহমান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল