নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে কনস্যুলেট সেবা
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেটের সেবা আরও সহসলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। অব্যাহত চাপ ও চাহিদার মুখে নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের বাইরেও এখন থেকে প্রতিমাসে একটি শনিবার অফিসের বাইরে থেকে সেবা দেবে কনস্যুলেট। আর এই সেবা দেওয়া হবে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। স্থানীয় সময় সোমবার নগরীর এলমার্স্টে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম এই ঘোষণা দিয়ে বলেন, অনেকেরই অভিযোগ অফিস খোলার দিনগুলোতে তাদের পক্ষে ম্যানহাটনে পরিবার-পরিজন নিয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় না। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন মেটাতেই এ উদ্যোগটি নেওয়া হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কমI
তিনি উল্লেখ করেন, নতুন পাসপোর্ট ইস্যু করা এবং জন্মনিবন্ধন সনদ দেওয়ার দুটি কাজ ছাড়া কনস্যুলেট জেনারেল থেকে যতগুলো সেবা দেওয়া হয় তার সবগুলোই এই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে।
তিনি জানান, কনস্যুলেট জেনারেল অফিস বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে বাংলাদেশের জন্য ভিসা আবেদন, নো-ভিসা রিকোয়ার্ড এর সনদ, সত্যায়িতকরণ, পাসপোর্ট নবায়নের আবেদন, সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট, মিডিয়া অ্যাক্রেডিটেশনসহ সব ধরনের সেবা দেবে।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম পুরোনো হাতে লেখা পাসপোর্ট যাদের রয়েছে তাদের আগামী ১৫ মার্চ ২০১৫ তারিখের শেষ সময়সীমার আগেই তার পরিবর্তন করে এমআরপি গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, ওই দিনের পর কোনো বাংলাদেশির হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাইনুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন।
সোসাইটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








