Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: December 22, 2023 | 11:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি। ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করে সংগঠনটি। বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আখতার বাবুল ও সহ সভাপতি ফারুক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শাহ জাহান সিরাজি, মিসবাহ উদ্দিন ভুঁইয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান, জহিরুল ইসলাম মোল্লা, আতোয়ারুল আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ ভাট্টাচার্য্য, উদযাপন কমিটির সমন্বয়কারী শাহ মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক বিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, কার্যকরী সদস্য সাদী মিন্টু, সাবেক কর্মকর্তা নূরুল হক, সাবেক কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট শাহাদাত হোসেন, নাজমুল আলম শ্যামল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নূর, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম,  কুইন্স বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ জি এম জাহাঙ্গীর হাসাইন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ