নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রথম বৈঠক; নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সংকল্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে। ইতিমধ্যেই প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশনের প্রথম বৈঠক গত ৫ জুন সোমবার জ্যাকসন হাইটের শেফ মহাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ (জনি) এবং উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান (বাদল) ও আহবাব চৌধুরী খোকন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ওই সভাটি ছিল মূলত নির্বাচন কমিশনের পরিচিতি সভা। সভায় কমিশনারবৃন্দ সব প্রবাসীর সহযোগিতা কামনা করে বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সংকল্প ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
