নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ ও সেলিম-আলী প্যানেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে। ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ (জনি) এবং নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান (বাদল) ও আহবাব চৌধুরী খোকন।
বাংলাদেশ সোসাইটির সদস্য পদ গ্রহণের শেষ সময় আগামী ৩০ জুন। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা ইতিমধ্যেই বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন এবং ব্রঙ্কসে গিয়ে সদস্য পদ নবায়ন করছেন। সদস্য পদ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ সোসাইটির নির্বাচনী কার্যক্রমও শুরু হয়েছে।
ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা ভোটার বানানোর কাজ শুরু করেছে। সম্ভব্য প্রার্থীরা বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সদস্য বানাচ্ছেন।
অন্যদিকে সদস্য বানানোর পাশাপাশি কারিগররা প্যানেল গড়ার কাজ করছে। বাংলাদেশ সোসাইটির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যিনি সভাপতি নির্বাচিত হন তিনি দুই টার্ম নির্বাচন করেন কিন্তু এবার ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া দ্বিতীয়বার নির্বাচন করছেন না। তাকে অনুরোধও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।
এবার সভাপতি পদে নির্বাচন করছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। এই প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রায় চূড়ান্ত হলেও অন্যান্য পদের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ৩০ জুনের আগেই এই প্যানেল চূড়ান্ত হবে বলে জানা গেছে। গত ২ জুন রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম সভাপতি পদে নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছিলেন। তিনি কাজও শুরু করেছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। প্যানেল কারিগররাও পুরো প্যানেল গঠনে কর্মকান্ড শুরু করেছেন। তবে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরি কমিটির কেউ কেউ দুটো প্যানেলে থাকবেন। তবে কমিটির অধিকাংশই রুহুল-জাহিদ প্যানেলে প্রার্থী হবেন বলে জানা হেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
