নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ‘সেলিম-আলী’ পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ: পূর্ণ প্যানেলে বিজয়ী করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে স্মরণকালের বৃহৎ নির্বাচনী সমাবেশ করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদ। নিইয়র্ক সিটির গুলশান ট্যারেসে গত ২০ অক্টোবর রোববার রাতে অনুষ্ঠিত প্যানেলটির সর্বশেষ নির্বাচনী সমাবেশে কর্মী-সমর্থকদের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, পরিচালনা কমিটির কর্মকর্তা আহসান হাবীবের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু।
বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সাবেক উপদেষ্টা আলী ইমাম শিকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক কর্মকর্তা কাজী আজহারুল ইসলাম মিলন, আকতার হোসেন, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুর হাসান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, কমিউনিটি এক্টিভিস্ট ছদরুন নূর, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, আব্দুল মোসাব্বির, রাজনীতিক আব্দুল হাসিব মামুন, শেখ আতিকুল ইসলাম, আব্দুর রহমান, এবাদ চৌধুরী, কবি-গীতিকার গৌস খান, সাঈদ তারেক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলম, সাবেক আহ্বায়ক জুনেদ চৌধুরী, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মকবুল রহিম চুনই, কমিউনিটি এক্টিভিস্ট আবু নাসের, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, শামস উদ্দিন, গহর কিনু চৌধুরী, আমীন মেহদেী বাবু, আমিনুল ইসলাম চৌধুরী, রেজাউল আলম অপু, জাহাঙ্গীর সরকার, ইশতিয়াক রুমী, কাজী আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মী-সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী জামিল আনসারী। এছাড়াও পবিত্র গীতা ও বাইবেল থেকেও পাঠ করা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ বলেন, আমি দীর্ঘ্যদিন কমিউনিটি সেবায় নিয়োজিত। কোন দিন কারো কাছে কিছু চাইনি। কমিউনিটির কাছে এখন আমার একটি মাত্র চাওয়া। তা হচ্ছে সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করবেন। এ জন্য সবার সহযোগিতা ও ভোট চাই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজমল হোসেন কুনু ‘সেলিম-আলী’ প্যানেলের সকল প্রার্থীকে যোগ্য পার্থী হিসেবে উল্লেখ করে তাদের নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বক্তারা ‘সেলিম-আলী’ প্যানেল নির্বাচিত হলে মূলধারায় সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। সোসাইটিকে সঠিক নেতৃত্ব দিতে একমাত্র সক্ষম প্যানেল নিষ্ঠাবান, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘সেলিম-আলী’ প্যানেল। সোসাইটিকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে ‘সেলিম-আলী’ প্যানেলের বিকল্প নেই।
সমাবেশে কর্মী-সমর্থকদের সকল ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে প্রতিটি নির্বাচনী এলাকায় ‘সেলিম-আলী’ প্যানেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ‘সেলিম-আলী’ প্যানেল। বক্তারা বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ কার্যকর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেবেন এ প্রত্যাশা সকলের। এ প্যানেল নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতিমুক্ত বাংলাদেশ সোসাইটি হবে।
সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের পাশাপাশি সোসাইটির কল্যাণে আরও অনেক কিছুই হবে। ঐক্যবদ্ধ কমিউনিটি, মূলধারায় শক্ত অবস্থান ও বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও জবাবদিহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তরের প্রদক্ষেপ গ্রহন করা হবে। সিটির ৫টি ভোট কেন্দ্র এলাকায় পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী সকলের দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ বাংলাদেশীদের প্রত্যাশা পূরণে সোসাইটি সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। মূলধারায় শক্ত অবস্থানসহ সিটির অর্থায়নে বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠাসহ নানামুখি উদ্যোগ গ্রহন করা হবে।
সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান বলেন, বর্তমান কমিটির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সোসাইটির হিসাব চাওয়ার অপরাধে তাকে কারাবরণ করতে হয়েছে। দায়িত্ব পালনে বিরত রাখা হয়। ‘সেলিম-আলী’ প্যানেল বিজয়ী হলে সোসাইটিকে দেশে-প্রবাসের কল্যাণে কাজে লাগানো হবে।
সহ সভাপতি প্রার্থী কামরুজজামান কামরুল কমিউনিটি সেবায় তার অতীতের কর্মকান্ড তুলে ধরে বলেন নির্বাচিত হলে সোসাইটির কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া রুমী হিসাবে স্বচ্ছতাসহ অনিয়ম-দুর্নীতিমুক্ত বাংলাদেশ সোসাইটি গড়ার অঙ্গীকার করেন।
নির্বাচনী সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান। এ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাফ আলী লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী এবং কার্যকরী সদস্য মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, হারুন চেয়্যারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
পরিচিতির পর ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা সংক্ষেপে তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে তাদের নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা ও ভোট ভিক্ষা চান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন নির্বাচনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহন করা হবে।
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি প্যানেল হচ্ছে ‘রুহুল-জাহিদ’ পরিষদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল