Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটিকে ২ লাখ ৪০ হাজার ডলার ফেরত দিলো নোয়াখালী সোসাইটি

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 8, 2025 | 3:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব হস্তান্তরের আগে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আওয়তাধীন বাংলাদেশ সেমিট্রি থেকে ২ লাখ ৪০ হাজার ডলারের কবর ক্রয় করেছিল। যদিও আব্দুর রব মিয়া এবং রুহুল আমিন সিদ্দিকীর নেতৃত্বাধীন কমিটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা বাংলাদেশ সেমিট্রি থেকে এক হাজার কবর ক্রয় করবেন। এ নিয়ে তৎকালীন কার্যকরি কমিটির সভায় রেজ্যুলেশনও পাস করিয়েছিলেন। সবার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সেমিট্রি থেকে ১ হাজার কবর ক্রয় করা হবে। এরই মধ্যে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রুহুল- জাহিদ পরিষদ পরাজিত হয় এবং সেলিম-আলী পরিষদ জয়লাভ করে।

সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কমিটিস জয়লাভ করে। তাদের অভিষেক অনুষ্ঠান হয় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর। আব্দুর রব মিয়া এবং রুহুল আমির সিদ্দিকীর নেতৃত্বাধীন কমিটি তাদের রেজ্যুলেশন অনুযায়ী কবর ক্রয় বাবদ বাংলাদেশ সেমিট্রির নামে ২ লাখ ৪০ হাজার ডলারের চেক দেয়। যদিও এই চেকের আগেই বাংলাদেশ সেমিট্রির জমি ক্রয় করা হয়। সেই সংক্রান্ত কাগজও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং ট্রাস্টি বোর্ডের সদস্য আতোয়ারুল আলমকে দেওয়া হয়। অভিষেক অনুষ্ঠানের ঠিক আগে কেন কবর ক্রয়ের চেক দেওয়া হলো তা নিয়ে সেলিম-আলীর নেতৃত্বাধীন কমিটির মধ্যে চরম ক্ষোভ দেখা যায়। এ নিয়ে টানা কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। গঠন করা হয় কমিটি। বাজারে বলে বেড়ানো হয়, অ্যাকাউন্ট শূন্য করে কবর ক্রয় করা হয়। যদিও এই তথ্যটি সত্য নয়। কবরের অর্থ দেওয়ার পরও প্রায় ১ লাখ ডলারের মতো অর্থ সোসাইটির অ্যাকাউন্টে ছিল।
গঠিত কমিটির পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। প্রথম বৈঠকের পর জানানো হয়, বৃহত্তর নোয়াখালী সোসাইটির কার্যকরি কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। শেষ পর্যন্ত নোয়াখালী সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার সে সিদ্ধান্ত অনুযায়ী, অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কী প্রক্রিয়ায় অর্থ দেওয়া হবে তা-ও জানানো হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য আতোয়ারুল আলম ব্রুকলিনস্থ নোয়াখালী সোসাইটির কার্যালয়ে যান। সেখানেই বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং ট্রাস্টি বোর্ড সদস্য আতোয়ারুল আলমের হাতে ২ লাখ ৪০ হাজার ডলারের চেক তুলে দেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পিন্টু, ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, সহ-সভাপতি তাজু মিয়াসহ অন্য কর্মকর্তারা।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের কাছে থেকে আতাউর রহমান সেলিম মোট ১৮টি চেক আনেন। যার মধ্যে প্রথম চেক ৫০ হাজার ডলারের, যা জমা দেবেন অক্টোবর মাসে। এরপর আগামী জানুয়ারি থেকে প্রতি মাসে ১০ হাজার ডলারের চেক জমা দেবেন। যদিও ২০২৭ সালের দুটো চেক ২০ হাজার ডলার করে জমা দেবেন।
এ প্রথমবারের মতো বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা মানবিক বিবেচনায় এ অর্থ ফেরত দিয়েছেন। অনেকেই অভিযোগ করে বলেছেন, এ কবরগুলো যদি বিদেশে কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হতো, তাহলে কী এ ফেরত আনা যেত? এমন কোনো ইতিহাস অতীতে দেখা যায়নি। অনেকেই বলেছেন, করবো তো আগামীতে লাগবেই, তাহলে কী কারণে এই অর্থ ফেরত আনা হলো? এ কবরগুলো তো এই দামে আর পাওয়া যাবে না আর এই অর্থ দিয়েই বা কী হবে?

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV